News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গবন্ধুর জন্যই স্বাধীন হয়েছিল বাংলাদেশ, স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জানালেন হাসিনা
Image

বঙ্গবন্ধুর জন্যই স্বাধীন হয়েছিল বাংলাদেশ, স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জানালেন হাসিনা

ঢাকা, ১০ জানুয়ারি (হি.স.) : আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এদিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশাল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য শেখ মুজিবুরের রহমানের অবদানের প্রসঙ্গ মনে করিয়ে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। শেখ মুজিবুর রহমানের শতবর্ষের সূচনায় তেজগাঁও পুরনো বিমানবন্দরে এমন কথাই বললেন তিনি। আজ থেকে সারা দেশে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন শুরু হয়ে গেল। শেখ হাসিনার পাশাপাশি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা, দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, জাতীয় অধ্যাপক ড: রফিকুল ইসলাম এবং কবি কামাল চৌধুরি।

শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের কাউন্টডাউন উদ্বোধন করেন। প্রচুর জনতা উপস্থিত হবে বলে আগে থেকেই অনুমান করা হয়েছিল। মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়। প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিন বাসানো হয়েছে। এই প্যারেড গ্রাউন্ডে একদিন বিমানে এসে নেমেছিলেন বঙ্গবন্ধু। মাঠে বিমানের একটি রেপ্লিকাও বসানো হয়েছে। শেখ হাসিনা বলেন, “যে বিজয়ের আলোকবর্তিতা তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন, সে মশাল নিয়েই আমরা আগামী দিনে চলতে চাই। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়তে চাই। সেদিনটিতে আমরা হয়ত বিমানবন্দরে আসতে পারিনি, তখন আমার বাচ্চাটি ছোট ছিল, আমরা এমন অবস্থায় ছিলাম।

কিন্তু আমার মনে পড়ে মা সর্বক্ষণ একটি রেডিও নিয়ে বসেছিলেন, ধারাবাহিক বিবরণ শুনছিলেন, আমরা পাশে বসে সারাক্ষণ ধারা বিবরণী শুনেছিলাম।” পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালে আজকের দিনে স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন মুজিবুর। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। সরকারি ভাবে জানানো হয়েছে সারা দেশে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের জন্য নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠানের নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হবে। বঙ্গবন্ধুর শতবর্ষের নানা অনুষ্ঠান নিয়ে আশাবাদী উদযাপন জাতীয় কমিটির চেয়ারম্যান কামাল চৌধুরি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top