News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মনাশা বনধ প্রত্যাখ্যান করেছেন ত্রিপুরাবাসী : সাংসদ প্রতিমা
Image

কর্মনাশা বনধ প্রত্যাখ্যান করেছেন ত্রিপুরাবাসী : সাংসদ প্রতিমা

আগরতলা, ৮ জানুয়ারি (হি. স.) : কর্মনাশা বনধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ত্রিপুরায়। বটতলা বাজারে গিয়ে কেনাকাটা করার সময় এই দাবি করেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি বনধকে ব্যর্থ করার জন্য ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ট্রেড ইউনিয়নের ডাকা বনধ সর্বাত্মক ব্যর্থ হয়েছে। এর জন্য তিনি রাজ্যবাসীকে সমস্ত কৃতিত্ব দিয়েছেন। সিপিএম-কে নিশানা করে তিনি বলেন, গরিবের কথা বলে যাঁরা মায়াকান্না করেন, তাঁরাই গরিব মানুষের পেটে লাথি মারেন। প্রতিমা ভৌমিকের কথায়, বনধ- শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। কারণ, বনধ-এর জেরে মোটর শ্রমিক, রিকশা শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন। বাজারে ক্রেতার ভিড় কম হয়, ফলে বিকিকিনিতেও মারাত্মক প্রভাব পড়ে।

প্রতিমা ভৌমিকের কথায়, আজ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মনাশা বনধকে প্রত্যাখ্যান করেছেন। উন্নয়ন-বিরোধীদের মোক্ষম জবাব দিয়েছেন তাঁরা। সাংসদের দাবি, ত্রিপুরায় জনজীবন স্বাভাবিক রয়েছে। ত্রিপুরাবাসী প্রাত্যহিক কাজ করছেন।

প্রসঙ্গত, এদিন সাংসদ প্রতিমা ভৌমিক বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে বটতলা বাজারে কেনাকাটা করেছেন। তাঁর সাথে ছিলেন বিজেপি-র মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী পাপিয়া দত্ত। প্রতিমা ভৌমিক জানান, সারা মাসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top