News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে সোনিয়ার বাসভবনে বৈঠক
Image

দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে সোনিয়ার বাসভবনে বৈঠক

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : দিল্লি বিধানসভা নির্বাচনে দলীয় রণকৌশল ঠিক করতে ১১ জানুয়ারি শনিবার দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক বসতে চলেছে। সোনিয়া গান্ধীর নেতৃত্বে এই বৈঠক হবে জানা গিয়েছে। উপস্থিত থাকবেন কংগ্রেসের বহু শীর্ষ নেতা।

দিল্লিতে কংগ্রেসের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। এক সময়ে তাঁরই নেতৃত্বে কংগ্রেসের গড়ে পরিণত হয়েছে দিল্লি। এখন আপের রাজত্ব চলছে দিল্লি রাজ্যে। দলের হৃত গৌরব উদ্ধারে মরিয়া কংগ্রেস নেতৃত্ব। সেই লক্ষ্যেই এই বৈঠক। উল্লেখ করা যেতে পারে ৮ ফেব্রুয়ারি নির্বাচন হবে। ভোটগণনা ওই মাসের ১১ তারিখে । মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ জানুয়ারি। ২৪ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৭০টির মধ্যে ৬৭টি আসন পেয়েছিল আপ। বিজেপি তিনটি। কংগ্রেস শূন্য। উল্লেখ করা যেতে পারে ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top