News Flash

  • Home
  • Uncategorized
  • জনবিস্ফোরণ আটকাতেই আন্দোলন : এনসি
Image

জনবিস্ফোরণ আটকাতেই আন্দোলন : এনসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ ত্রিপুরায় অনুপ্রবেশকারীর হিসাব কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে৷ বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারই সেই তথ্য দিয়েছে৷ তাই, ত্রিপুরায় আবারও জনবিস্ফোরণ আটকাতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় লাগাতার আন্দোলন করবে আইপিএফটি৷ হুঁশিয়ারি দিলেন আইপিএফটি সভাপতি তথা ত্রিপুরার রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷


সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা, এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের পাশাপাশি ত্রিপুরায় এনআরসি-র দাবিতে অনির্দিষ্টকালের গণ-অবস্থানে বসেছে শাসক জোট শরিক আইপিএফটি৷ সোমবার এডিসি সদর খুমুলুঙের ডুকমালি বাজারে গণ-অবস্থানের সূচনা করেন আইপিএফটি সভাপতি তথা ত্রিপুরার রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ তিনি বলেন, দেশভাগের পর ত্রিপুরায় ক্রমাগত অনুপ্রবেশ ঘটছে৷ বহু মানুষ উদ্বাস্তু হয়ে বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসেছেন৷ তাঁদের বিভিন্ন সময়ে নাগরিকত্ব দেওয়া হয়েছে৷ এতে ত্রিপুরার জনসংখ্যা অনেক বেড়েছে৷ তার মারাত্মক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷ তাই, সংশোধিত নাগরিকত্ব আইন ত্রিপুরায় চালু হোক তা আমরা চাই না৷ সাথে তিনি যোগ করেন, এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠন এবং ত্রিপুরায় এনআরসি চালুর দাবি জানাচ্ছি আমরা৷ এজন্যই অনির্দিষ্টকালের গণ-অবস্থানে বসেছে আইপিএফটি, বলেন নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷


এদিন তিনি বলেন, দেশভাগের পর ত্রিপুরার উপর সবচেয়ে বেশি আঘাত এসেছে৷ তাঁর দাবি, ১৯৫৬ সালে সংসদে তদানীন্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দবল্লভ পন্থ বলেছিলেন, আয়তন অনুযায়ী জনসংখ্যায় রাজ্য সম্পৃক্ত৷ তাই একজন বিদেশিকেও ত্রিপুরায় স্থান দেওয়া সম্ভব নয়৷ তেমনি, ১৯৯৬ সালে তদানীন্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্তও সংসদে বলেছিলেন, ত্রিপুরায় ৮ লক্ষ অনুপ্রবেশকারী রয়েছেন৷ সাথে নরেন্দ্রচন্দ্র দেববর্মা যোগ করেন, ১৯৯৫ সালে তদানীন্তন মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিলেন, তাতে স্পষ্ট উল্লেখ ছিল ত্রিপুরায় ১ লক্ষ ৩৫ হাজার অনুপ্রবেশকারীর তথ্য৷


নরেন্দ্রবাবুর কথায়, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের তথ্যে প্রমাণিত ত্রিপুরায় জনবিস্ফোরণ হয়েছে৷ তার প্রভাব আজও আমাদের ভুগতে হচ্ছে৷ তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন ত্রিপুরায় চালু হলে বহু মানুষ এই রাজ্যের নাগরিক হবেন৷ তাতে অন্ন, বাসস্থান, চাকরি ইত্যাদি ভাগ হবে৷ তিনি বলেন, এমনিতেই ত্রিপুরায় লক্ষ লক্ষ বেকার রয়েছেন৷ সংশোধিত নাগরিকত্ব আইন বেকারত্বের হার বাড়াবে৷ তাঁর কথায়, এই আইনের প্রভাব থেকে ত্রিপুরাকে বাঁচাতে হলে এডিসি এলাকায় পৃথক রাজ্য গঠন একমাত্র সমাধানের পথ৷ কেন্দ্রীয় সরকার এই দাবির প্রতি সহমত পোষণ করবে, আশাবাদী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷


মন্ত্রী দেববর্মা বলেন, দাবি আদায়ে আজ থেকে অনির্দিষ্টকালের গণ-অবস্থান শুরু করেছে আইপিএফটি৷ তাঁর সাফ কথা, ত্রিপুরার ৮৫৬ কিমি এলাকা সীমান্তে ঘেরা৷ জনবিস্ফোরণের হাত থেকে ত্রিপুরাকে বাঁচাতেই আন্দোলন চালিয়ে যাব আমরা

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top