News Flash

  • Home
  • Uncategorized
  • নথি চ্যাকিং করতে গিয়ে ট্রাক চালকের হাতে নিগৃহীত পুলিশ, তেলিয়ামুড়ায় ধুন্ধুমার কান্ড
Image

নথি চ্যাকিং করতে গিয়ে ট্রাক চালকের হাতে নিগৃহীত পুলিশ, তেলিয়ামুড়ায় ধুন্ধুমার কান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি ৷৷ ভেহিক্যাল চেকিংয়ে বেরিয়ে লরির চালকের হাতে ট্রাফিক পুলিশ হেনস্তার ঘটনা ঘটেছে তেলিয়ামুড়ায়৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার জাতীয় সড়কে৷ এ ব্যাপারে ট্রাফিক পুলিশ ওই গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷ ট্রাফিক সিগন্যাল অমান্য করাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে অভব্য আচরণে লিপ্ত হওয়ার ঘটনা ঘটেছে তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এলাকায়৷


তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের ডিএসপি সোনাচরণ জমাতিয়া জানান, এএসওএলইসি-০৩৭৭ নম্বরের একটি ১২ চাকার লরি বহির্রাজ্য থেকে আগরতলা যাওয়ার পথে ট্রাফিক সিগন্যাল অমান্য করে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার জাতীয় সড়কে৷ লরির চালক মদমত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল৷ ওই সময়ই জাতীয় সড়কের হাওয়াইবাড়ি এলাকায় ছিল ট্রাফিক পুলিশ৷ তারা ভেহিক্যাল চেকিং করছিল৷ অভিযুক্ত গাড়িটিকে ট্রাফিক পুলিশ কর্মীরা থামায়৷ এতেই বিপত্তি৷ লরির চালক তেরেফুঁড়ে উদ্যত্ত হয়ে ট্রাফিক পুলিশের উপর চড়াও হয়৷ কিন্তু ট্রাফিক পুলিশ লরির চালককে বোঝাতে চাইলে চালক কোনোকিছু বুঝতে নারাজ৷


পরে পুলিশ একপ্রকার বাধ্য হয়ে লরির চালককে আটক করে৷ এমবি অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে পুলিশ৷ এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনি ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের ডিএসপি সোনাচরণ জমাতিয়া৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top