News Flash

  • Home
  • Uncategorized
  • সোলেমানির শেষ যাত্রায় উঠল প্রতিশোধের দাবি
Image

সোলেমানির শেষ যাত্রায় উঠল প্রতিশোধের দাবি

তেহরান, ৫ জানুয়ারি (হি.স.) : জেনারেল কাসেন সোলেমানির শেষ যাত্রায় বাগদাদের রাজপথে নামল জনতার ঢল। প্রিয় সেনানায়ককে শেষ বিদায় জানানোর জন্য বহু মানুষের ভিড় যেন গণপ্লাবনে পরিণত হয়।

শনিবার অশ্রুসিক্ত চোখে নিজেদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানায় সাধারণ মানুষ। জনপ্লাবন থেকে আওয়াজ ওঠে তোমার আত্মবলিদান ব্যর্থ হবে না। ইতিমধ্যেই তিনদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে ইরানে। শনিবারের ভিড় থেকে আমেরিকা এবং ইজরায়েলকে ধ্বংস করারও অঙ্গীকার নেওয়া হয়। শেষ যাত্রাটি যখন সেন্ট্রাল বাগদাদের গ্রিনজোন দিয়ে আমেরিকা দূতাবাসের পাশ দিয়ে যাচ্ছিল, তখন এক সঙ্গে অনেকগুলি রকেট ছোড়ার আওয়াজ শুনতে পাওয়া যায়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কোনও সংগঠন এর দায়ে শিকার করেনি। এদিকে শনিবার সকালে প্রয়াত জেনারেলের পরিবারের সঙ্গে দেখা করেন ইরানের রাষ্ট্রপতি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top