News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি : বিভ্রান্ত শাসকজোট আইপিএফটি
Image

এনআরসি : বিভ্রান্ত শাসকজোট আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ রাজ্যের ক্ষমতাসীন জোটশরিক আইপিএফটি এনআরসি সম্পর্কে সম্পূর্ণ বিভ্রান্ত৷ কারণ, একাধিক প্রশ্ণের জবাব দলীয় নেতাদের জানা নেই৷ এনআরসি-র উদ্দেশ্যই তাদের কাছে স্পষ্ট নয়৷ তবু তারা পৃথক রাজ্য এবং নাগরিকত্ব (সংশোধিত) আইনের বিরোধিতার পাশাপাশি এনআরসি নিয়ে অনির্দিষ্টকালের গণ-অবস্থানে বসবে৷ আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে তাঁদের গণ-অবস্থান৷ এডিসি সদর খুমুলুঙের দুকমালিতে দলের সভাপতি তথা রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা আহূত গণ-অবস্থানের সূচনা করবেন৷ শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন আইপিএফটি-র সহকারী সাধারণ সম্পাদক তথা মুভমেন্ট কমিটির কনভেনর শুক্লাচরণ নোয়াতিয়া৷


নোয়াতিয়া বলেন, শুরু থেকেই আমরা পৃথক রাজ্যের দাবি নিয়ে আন্দোলন করছি৷ কেন্দ্রীয় সরকারের কাছে একাধিকবার ওই দাবি জানানো হয়েছে৷ সংবিধান মোতাবেক এতে আপত্তি থাকার কথা নয়৷ কিন্তু কেন্দ্রের তরফে এ-বিষয়ে এখনও কোনও ইতিবাচক সাড়া মিলেনি৷ সাথে বলেন, নাগরিকত্ব (সংশোধনী) বিলের প্রতিবাদ জানিয়েছিলাম৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপত্তি প্রকাশ করেছিল আইপিএফটি৷ কিন্তু সংসদে সংখ্যার জোরে বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার৷ তাঁর কথায়, আইপিএফটি চাইছে ত্রিপুরায় এনআরসি চালু হোক৷ কারণ ত্রিপুরার প্রকৃত নাগরিক চিহ্ণিত হওয়া খুবই জরুরি৷


তবে এনআরসি নিয়ে আইপিএফটি নেতারাই বিভ্রান্ত তা এই নেতার কথাবর্তায় বেমালুম বোঝা গেছে৷ কারণ, এনআরসি-র ভিত্তিবছর কোনটা ধরতে চাইছেন তাঁরা তা এখনও স্থির হয়নি৷ তাছাড়া, দেশভাগের পূর্বে চাকলা রোশনাবাদ ত্রিপুরার অংশ ছিল৷ দেশভাগ হওয়ার পর ওই অংশটি পূর্ব পাকিস্তান কিংবা বর্তমান বাংলাদেশের ভাগে লিপিবদ্ধ হয়৷ সেক্ষেত্রে ত্রিপুরা ভারতভুক্তির পর ওপারের চাকলা রোশনাবাদ থেকে যারা এ-পারে এসেছেন তাদেরকে ত্রিপুরার ভূমিপুত্র বলা যাবে কিনা সেই প্রশ্ণেরও কোনও জবাব দিতে পারলেন না শুক্লাচরণ নোয়াতিয়া৷ স্বাভাবিকভাবেই স্পষ্ট, অজ্ঞানতাবশতই হোক কিংবা সজ্ঞানে, এনআরসি আইপিএফটি-র রাজনৈতিক হাতিয়ার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top