News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি সংগ্রহে পূর্বোত্তরে অসম শীর্ষে, রাজ্যে বৃদ্ধির হার ২৪ শতাংশ
Image

জিএসটি সংগ্রহে পূর্বোত্তরে অসম শীর্ষে, রাজ্যে বৃদ্ধির হার ২৪ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ জিএসটি সংগ্রহে উত্তর-পূর্বাঞ্চলের শীর্ষে রয়েছে অসম৷ তবে এর হার বৃদ্ধির নিরিখে এই অঞ্চলে অরুণাচল প্রদেশ বাকি সাত রাজ্যকে ছাপিয়ে গেছে৷ অবশ্য ত্রিপুরা-সহ উত্তর-পূর্বাঞ্চলের ৮-টি রাজ্যে ২০১৮ সালের ডিসেম্বরের তুলনায় ২০১৯ সালের ডিসেম্বরে জিএসটি সংগ্রহ বৃদ্ধি হয়েছে৷


সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রক জিএসটি সংগ্রহের রাজ্যভিত্তিক হিসাব প্রকাশ করেছে৷ এতে দেখা গেছে, উত্তর-পূর্বাঞ্চলের সবকয়টি রাজ্যেই এই কর সংগ্রহের হার বৃদ্ধি হয়েছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রক ২০১৮ সালের ডিসেম্বরের সাথে ২০১৯ সালের ডিসেম্বরের তুলনা টেনে ওই রিপোর্ট প্রকাশ করেছে৷ রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বর ২০১৮ সালে অসমে ৭৪৩ কোটি টাকা সংগ্রহ হয়েছে৷ সেই তুলনায় ডিসেম্বর ২০১৯ সালে অসমে সংগ্রহ হয়েছে ৯৯১ কোটি টাকা৷ বর্ধিত হার ৩৩ শতাংশ৷ তেমনি, ২০১৮ সালের ডিসেম্বরে সিকিমে জিএসটি সংগ্রহ হয়েছিল ১৫০ কোটি টাকা৷ যা ২০১৯ সালের ডিসেম্বরে বেড়ে হয়েছে ২১৪ কোটি টাকা৷ বৃদ্ধি ৪৩ শতাংশ৷


বৃদ্ধির ক্ষেত্রে নজর কেড়েছে নাগাল্যান্ড৷ ২০১৮ সালের ডিসেম্বরে নাগাল্যান্ডে ১৭ কোটি টাকা সংগ্রহ হয়েছিল৷ ২০১৯ ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ৩১ কোটি টাকা৷ বৃদ্ধি ৮৮ শতাংশ৷ তেমনি মণিপুরে ২০১৮ সালের ডিসেম্বরে জিএসটি সংগ্রহ হয়েছিল ২৭ কোটি টাকা৷ তা ২০১৯ সালের ডিসেম্বরে বেড়ে হয়েছে ৪৪ কোটি টাকা৷ বৃদ্ধির হার ৬৪ শতাংশ৷ মিজোরামেও জিএসটি সংগ্রহ ভালো বৃদ্ধি হয়েছে৷ ২০১৮ সালের ডিসেম্বরে ওই রাজ্যে জিএসটি সংগ্রহ হয়েছিল ১৩ কোটি টাকা৷ তা ২০১৯ সালের ডিসেম্বরে বেড়ে হয়েছে ২১ কোটি টাকা৷ বৃদ্ধির হার ৬০ শতাংশ৷


জিএসটি সংগ্রহ যথেষ্ট ভালো হয়েছে মেঘালয়েও৷ কিন্তু বৃদ্ধির হার উত্তর-পূর্বাঞ্চলে সবচেয়ে কম৷ মেঘালয়ে ২০১৮ সালের ডিসেম্বরে জিএসটি সংগ্রহ হয়েছিল ১০৮ কোটি টাকা৷ তা ২০১৯ সালের ডিসেম্বরে বেড়ে হয়েছে ১২৩ কোটি টাকা৷ বৃদ্ধি ১৪ শতাংশ৷ তেমনি ত্রিপুরায় ২০১৮ সালের ডিসেম্বরে জিএসটি সংগ্রহ হয়েছিল ৪৮ কোটি টাকা৷ তা ২০১৯ সালের ডিসেম্বরে বেড়ে হয়েছে ৫৯ কোটি টাকা৷ বৃদ্ধির হার ২৪ শতাংশ৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী জিএসটি সংগ্রহ বৃদ্ধির জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন৷ জিএসটি সংগ্রহের হার বৃদ্ধির কৃতিত্ব তিনি সমগ্র ত্রিপুরাবাসীকে দিয়েছেন৷ তিনি আনন্দ প্রকাশ করে বলেন, দেশ গঠনে ত্রিপুরারও অংশীদারিত্ব রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top