News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ি-বাড়ি গিয়ে মোদী সরকারের কাজ তুলে ধরুন, আর্জি জে পি নাড্ডার
Image

বাড়ি-বাড়ি গিয়ে মোদী সরকারের কাজ তুলে ধরুন, আর্জি জে পি নাড্ডার

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.) : দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে বিজেপি বলে জানিয়েছেন জগত প্রকাশ নাড্ডা। দিল্লিকে রাহুমুক্ত করার ডাক দিয়ে তাঁর দাবি বাড়ি-বাড়ি গিয়ে মোদী সরকারের কাজ ও সামাজিক উন্নয়নের খতিয়ান তুলে ধরুণ।
রবিবার রাজধানী দিল্লিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে দলের বুথস্তরের কার্যকর্তাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির কার্যকারি সভাপতি জগত প্রকাশ নাড্ডা জানিয়েছেন, গোটা বিজেপিই একমাত্র দল যাদের কাছে বৃহদ সংখ্যায় নিষ্টাবান, অনুগত কার্যকর্তা রয়েছে। এই কার্যকর্তাদের উপর ভর করে দিল্লিতে ফের ক্ষমতায় আসবে বিজেপি। নাড্ডার আশা প্রকাশ করেছেন যে যাদের কাছে এমন কার্যকর্তা রয়েছে তাদের জয় নিশ্চিত।

এদিন তিনি বলেন, গোটা দেশে ২৩০০ রাজনৈতিক দল রয়েছে। নির্বাচন কমিশন ৫০০টি দলকে মান্যতা দিয়েছে। এর মধ্যে ৫৬টি আঞ্চলিক এবং সাতটি জাতীয় দল রয়েছে। এর মধ্যে বিজেপিই একমাত্র দল যেটি পরিবারতন্ত্রকে বিশ্বাস করে না। আদর্শের উপর ভিত্তি করে এই দল গড়ে উঠেছে এবং বৃদ্ধি পেয়েছে। বেশির ভাগ দল পরিবারতন্ত্রের উপর নির্ভরশীল।

রাজনীতির মাধ্যমে সমাজের সেবা বিজেপিই করে। নীতি ও নিয়ম দুইটো বিজেপির রয়েছে। আন্তর্জাতিক মানের নেতৃত্বও রয়েছে দলের।

কেজরিওয়াল সরকারকে নেতিবাচক শক্তি হিসেবে আখ্যা দিয়ে তাঁর দাবি পরিবেশ দূষণ থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে দৃঢ়প্রতিজ্ঞ অমিত শাহ, নরেন্দ্র মোদী। কেন্দ্রের আয়ুষ্মান ভারতকে কার্যকর না করার জন্য কেজরিওয়াল সরকারকে কটাক্ষ করেছেন তিনি।
দিল্লির ভাগ্য ও ছবি বদলানোর জন্য দলের নেতাদের প্রতিটি নাগরিকদের বাড়িতে যাওয়ার পরামর্শ দেন নাড্ডা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top