News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত পুলিশ সাব-ইন্সপেক্টর দুর্গাকুমার রাঙ্খলের বাড়িতে মুখ্যমন্ত্রী
Image

প্রয়াত পুলিশ সাব-ইন্সপেক্টর দুর্গাকুমার রাঙ্খলের বাড়িতে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত জনজাতি এলাকা দেবতাংপাড়ায় ত্রিপুরা পুলিশের প্রয়াত সাব-ইন্সপেক্টর দুর্গাকুমার রাঙ্খলের বাড়িতে যান৷ মুখ্যমন্ত্রী প্রয়াত রাঙ্খলের পরিবার পরিজনদের সাথে মিলিত হন এবং প্রয়াতের স্ত্রী পঞ্চলক্ষী রাঙ্খলের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন৷


মুখ্যমন্ত্রী তাদের সান্তনা দিতে গিয়ে বলেন, কর্মরত অবস্থায় আততায়ীদের হাতে দুর্গাকুমার রাঙ্খল নিহত হয়েছেন৷ আততায়ীরা এর উপযুক্ত শাস্তি পাবে৷ রাজ্যের বর্তমান সরকার শহীদের পরিবারের পাশে আছে৷ আগামীদিনে সরকারি বিভিন্ন সুুযোগ সুুবিধা এই পরিবার পাবে৷ তারপর মুখ্যমন্ত্রী নিকটবর্তী কার্লেংপাড়ায় যান এবং এখানে ইদানিংকালে দুর্ঘটনায় মৃত মন্ত্রীলাল কাইপেং-এর শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দেন৷ মন্ত্রীলাল কাইপেং- এর স্ত্রী অনুসদাই কাইপেং এবং তার ছেলে-মেয়েদের সাথে মুখ্যমন্ত্রী মতবিনিময় করেন৷ উপস্থিত জনতাও মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে এলাকার পানীয় জল, রাস্তা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন অসুুবিধার কথা তুলে ধরেন৷ অবিলম্বে বিষয়গুলির সমাধান করতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন৷


মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে এই বৃষ্টির সন্ধ্যায় স্থানীয় জনজাতি অংশের মানুষের উপস্থিত ছিলো লক্ষণীয়৷ মুখ্যমন্ত্রীর এই সফরকালে উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন রূপক সরকার, খোয়াই জেলার জেলাশাসক মিতা মোল, তেলিয়ামুড়ার মহকুমাশাসক ভাস্বর ভ-াচার্য, তেলিয়ামুড়া আর ডি ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস৷ ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top