News Flash

  • Home
  • Uncategorized
  • দেশকে নাড়িয়ে দিয়েছে সিএএ, দাবি গুলামের
Image

দেশকে নাড়িয়ে দিয়েছে সিএএ, দাবি গুলামের

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করার পথ থেকে কংগ্রেস যে পিছু হটবে, তা স্পষ্ট করে দিলেন রাজ্যসভার বর্ষীয়ান কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। সিএএ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। সমাজের সকল স্তরের মানুষ এর বিরোধিতা করেছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার সিএএ-র বিরোধিতা করে গুলাম নবি আজাদ জানিয়েছেন, সিএএ-র মতো বিষয় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। সমাজের সকল স্তরের মানুষ সর্বাত্মক ভাবে পথে নেমে এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। গোটা দেশ সিএএ-র বিরুদ্ধে। সংসদে বেশির ভাগ বিরোধী দলগুলি এই আইনের বিরোধিতা করেছিল। মাত্র পাঁচটি আঞ্চলিক দল এর পক্ষে ভোট দিয়েছে। এখন তারাও আপসোস করছে।
উল্লেখ করা যেতে পারে সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসা অমুসলমান সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছে এই আইনে। সিএএ কার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ কেন্দ্রীয় সরকার।

এই প্রসঙ্গে বৃহস্পতিবার কর্ণাটকের তুমাকারুতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, পাকিস্তানে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিষ্টানদের উপর অত্যাচার বেড়েই চলেছে। বর্তমানে কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলি দেশের সংসদের বিরুদ্ধে মাঠে নেমেছে। কয়েক সপ্তাহ আগে নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ হয়েছে। কিন্তু কংগ্রেস সহ বিরোধী দলগুলি দেশজুড়ে সংসদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলি পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলে না। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তুদের দুর্দশার জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিজের বাড়ি ছেড়ে কয়েক লক্ষ মানুষ ভারতে চলে এসেছে। সংখ্যালঘুদের প্রতি পাকিস্তানের দমনপীড়নের ঘটনা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাটা প্রয়োজন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top