News Flash

  • Home
  • Uncategorized
  • ধনবিলাস সুকলের অব্যবস্থার জন্য অভিভাবকরা দায়ি করলেন শিক্ষকদের
Image

ধনবিলাস সুকলের অব্যবস্থার জন্য অভিভাবকরা দায়ি করলেন শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি ৷৷ রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা-বিপ্লব নিয়ে যত কথাই বলুন না কেন, রাজ্যের শিক্ষা-ব্যবস্থা এখনও সেই তিমিরেই রয়েছে৷ এখনও এমন অনেক সুকল রয়েছে যেখানে দিনের পর দিন শিক্ষকরা সুকলে আসেন না, সুকল প্রতিদিন নির্ধারিত সময়ের অনেক পরে খোলা হয়, সুকলের ছোট ছোট বাচ্চাদের নির্মমভাবে অত্যাচার করা হয়৷ এমনই এক সুকল কৈলাসহর মহকুমার চন্ডীপুর ব্লকের অধীনে ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে অবস্থিত ধনিবলাস আরপিসি জেবি সুকল৷


চন্ডীপুর ব্লকের অধীনে ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে অবস্থিত ধনিবলাস আরপিসি জেবি সুকলে চারজন শিক্ষক এবং একজন চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছে৷ সুকলে মোট পয়ত্রিশ জন ছাত্র-ছাত্রী রয়েছে৷ স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, সুকলের চারজন শিক্ষকের মধ্যে শুভেন্দু চাকমা ও উত্তম দে এই দু’জন শিক্ষক সুকলে আসেন না৷ এমনকি মাসের পর মাস সুকলে অনুপস্থিত৷ অথচ বেতন প্রতিমাসে ঠিকই পাচ্ছেন৷ গ্রামবাসীরা বলেন, শুভেন্দু এবং উত্তম এই দুই স্যারকে বিগত ছয় মাসের মধ্যে সুকলে দেখা যায়নি৷ এছাড়া সুকল প্রতিদিন সকাল সাড়ে সাতটায় খোলার কথা থাকলেও নির্ধারিত সময়ে খোলা হয় না৷


প্রায় প্রতিদিনই সাড়ে আটটার পরে সুকল খোলা হয়৷ এছাড়াও গ্রামবাসীরা আরও গুরুতর অভিযোগ করেন যে, সুকলের মিড ডে মিলের রান্নার জন্য সুকলের পাশে একটা কুঁয়ো থেকে সুকলের ছোটছোট ছাত্র-ছাত্রীদের দিয়ে জল তোলা হয়৷ কুয়োটি গভীরতা রয়েছে প্রায় পঁচিশ ফুট৷ সুকলের চতুর্থ শ্রেণির কর্মচারী দিনের পর দিন মিড ডে মিলের রান্নার জল আনতে বাধ্য করে এইভাবে ছাত্র-ছাত্রীদের নির্মমভাবে নির্যাতন করছে৷ এ ব্যাপারে গ্রামবাসীরা চতুর্থ শ্রেণির কর্মচারীকে বারণ করলেও উল্টো গ্রামবাসীদের ধমক দিয়ে বলে যে, সরকারি সুকলে পড়াশুনা করলে এই কাজটুকু করতেই হবে৷ তাছাড়া সুকল প্রতিদিনই এগারোটা কিংবা সাড়ে এগারোটায় বন্ধ হয়ে যায় বলে গ্রামবাসীদের অভিযোগ রয়েছে৷
সংবাদ সংগ্রহ করতে সংবাদ প্রতিনিধিরা এই সুকলে গেলে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়৷ দুপুর সাড়ে এগারোটায় সংবাদ প্রতিনিধিরা সুকলে গিয়ে দেখে সুকল বন্ধ রয়েছে৷

সুকলের স্টাফরুমে একমাত্র হরিণাম দেববর্মা নামে শিক্ষক রয়েছেন৷ এইসব ব্যাপারে গ্রামবাসীরা প্রকাশ্যেই অভিযোগ করেছেন৷ শিক্ষক হরিনাম দেববর্মা সবগুলি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে, শুভেন্দু চাকমা ও উত্তম দে এই দুই শিক্ষক প্রায়ই সুকলে আসে না৷ এই খবর কয়েকবার দপ্তরকে জানানোর পরও কোন হেরফের হয়নি৷ সুকলের এইসব ঘটনা গ্রামবাসীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যদের জানালেও আজ অবধি পঞ্চায়েত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top