News Flash

  • Home
  • Uncategorized
  • চার এটিএম হ্যাকারের ছয় দিনের পুলিশ রিমান্ড
Image

চার এটিএম হ্যাকারের ছয় দিনের পুলিশ রিমান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম পার্বত্য রাজ্য ত্রিপুরায় এটিএম হ্যাকিঙের জাল ছাড়িয়ে পড়েছিল৷ ৭০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা৷ সর্ববৃহৎ এটিএম জালিয়াতি কাণ্ডে চার হ্যাকারকে রাজ্যে আনতে সক্ষম হলো ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখা৷ বৃহস্পিতবার তাদের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল সাইবার ক্রাইম ব্রাঞ্চ৷ আদালত ৬ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷ ওই চারজনকে কলকাতার বেলঘড়িয়ায় গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ৷


প্রসঙ্গত, আগরতলা শহরের বিভিন্ন এটিএম হ্যাক করে ৭০ লক্ষাধিক টাকা লুটে নিয়েছিল হ্যাকাররা৷ ওই হ্যাকিঙে তুর্কির বাসিন্দা হাকান জানবুরকান, ফেতাহ আলদেমির এবং দুই বাংলাদেশি নাগরিক মহম্মদ হান্নান ও মহম্মদ রফিকুল ইসলাম যুক্ত ছিল৷ অসমেও তারা এটিএম হ্যাকিং করেছিল৷ অসম পুলিশ তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল৷ তারা কলকাতায় বসে এটিএম হ্যাক করেছিল৷ তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ গত ১৯ নভেম্বর গ্রেফতার করেছিল৷


এ বিষয়ে ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখার ডিএসপি দীপঙ্কর পাল জানিয়েছেন, আগরতলায় বেশ কয়েকজন গ্রাহকের টাকা হ্যাক করে এটিএম থেকে লুটে নিয়েছিল এরা৷ এরা ত্রিপুরা ছাড়াও মুম্বাই, দিল্লি, কলকাতা এবং গুয়াহাটিতেও এটিএম হ্যাক করে অনেকের টাকা লুটেছে৷ পশ্চিমবঙ্গ পুলিশ তাদের গ্রেফতার করার পর ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখার একটি টিম কলকাতায় উড়ে গিয়েছিল তাদের রাজ্যে আনার জন্য৷ দীর্ঘ চেষ্টার পর তাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগরতলা আনা হয়েছে৷


সরকারি আইনজীবী বিদ্যুৎ সূত্রধর জানান, গত নভেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে ত্রিপুরায় বেশ কয়েকজনের এটিএম হ্যাক হয়েছিল৷ প্রতারিত গ্রাহকরা নিজ নিজ এলাকার থানায় অভিযোগ দায়ের করেছিলেন৷ তার মধ্যে গত ১৫ নভেম্বর পশ্চিম আগরতলা থানায় দুটি অভিযোগ জমা পড়ে৷ বিদ্যুৎবাবু বলেন, তদন্তে নেমে সাইবার ক্রাইম ব্রাঞ্চ জানতে পারে হ্যাকাররা আগরতলায় বসেই হ্যাকিঙের ছক এঁকেছিল৷ তারাই সমস্ত এটিএম কাউন্টারে ক্লোনিং মেশিন বসিয়েছিল৷ তার পর এরা আগরতলা ছেড়ে কলকাতায় বসে হ্যাক করে টাকা লুটছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top