News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়, ট্যাবলো বাতিল নিয়ে ক্ষোভ কেরলের
Image

রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়, ট্যাবলো বাতিল নিয়ে ক্ষোভ কেরলের

নয়াদিল্লি ও তিরুবনন্তপুরম, ৩ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের পর এবার কেরল| অ-বিজেপি শাস্তি রাজ্য! প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে এবার বাদ গেল কেরলও| ২০২০ সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারী মন্ত্রক, দফতর, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের একটি তালিকা শুক্রবার প্রকাশ করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক| কিন্তু, ওই তালিকায় কেরলের নাম নেই| এরপরই ক্ষোভ প্রকাশ করে কেরলের আইন মন্ত্রী এ কে বালন বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেরলের ট্যাবলো বাদ দেওয়া হয়েছে|’

প্রসঙ্গত, শুক্রবার প্রকাশিত তালিকায় যে সমস্ত রাজ্যের নাম রয়েছে, সেই রাজ্যগুলি হল-অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মেঘালয়, ওডিশা, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশ| নাম নেই পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরলের| পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও কেরল, এই তিন রাজ্যের ট্যাবলো বাদ পড়ায় ইতিমধ্যেই সুর চড়িয়েছেন বিরোধীরা|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top