News Flash

  • Home
  • Uncategorized
  • বাজি পুড়ানোকে কেন্দ্র করে কৈলাসহরে ধুন্ধুমার কান্ড
Image

বাজি পুড়ানোকে কেন্দ্র করে কৈলাসহরে ধুন্ধুমার কান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ কৈলাসহরের মাছ বাজারের পাশেই হরিদাস সরকারের দালান বাড়িতে রাতের অন্ধকারে অতর্কিত হামলা করে জগন্নাথ সরকার, বলরাম সরকার, প্রাণকৃষ্ণ সরকার, বিকাশ সরকার সহ আরোও কুড়ি পঁুচিশ জন যুবকরা৷ ঘটনা একত্রিশ ডিসেম্বর রাত সাড়ে বারোটা নাগাদ৷ বাজি ফোটানোকে কেন্দ্র করে এই ঘটনা হয়েছে বলে হরিদাস সরকার জানান৷
কৈলাসহরের প্রতিষ্ঠিত শুকনো মাছ ব্যবসায়ী হরিদাস সরকার৷ মাছ বাজারের পাশেই হরিদাস সরকারের একটি দ্বিতল দালান বাড়ি রয়েছে৷

দ্বিতল দালান বাড়ির নীচে রয়েছে হরিদাস সরকারের শুকনো মাছের দোকান এবং দালান বাড়ির উপরের অংশে হারিদাস সরকারের ভাই এবং ভাতিজারা বসবাস করেন৷ একত্রিশ ডিসেম্বর উপলক্ষ্যে রাতে মাছ বাজারের ভিতরে পিকনিক করে জগন্নাথ সরকার, বলরাম, প্রাণকৃষ্ণ, বিকাশ সহ আরোও অন্যান্যরা৷ রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই জগন্নাথরা বাজি ফোটানো শুরু করে হরিদাস সরকারের দালান বাড়ির সামনেই৷ এমনকি হরিদাস সরকারের দালান বাড়ির ভিতরেও বোমা ফেলে৷ তখন হরিদাস সরকারের ভাতিজা এসে বোমা ফাঠানো বন্ধ করার অনুরোধ করা মাত্রই ভাতিজা পঙ্কজ সরকারকে বেধড়ক মারধোর করে নাক ফাটিয়ে দেয়৷ এরপর হরিদাস সরকারের দালান বাড়ির শাটার দা দিয়ে কুঁপায় এবং ইলেকট্রিক মিটার বক্স ভেঙে দেয়৷ বোতল দিয়ে পেট্রোল এনে দালান বাড়িতে আগুন লাগানোরও চেষ্টা করে৷ সঙ্গ সঙ্গে কৈলাসহর থানায় খবর দেয় এবং পুলিশ এসে পঙ্কজ সরকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ পরিবারের অন্য সদস্যরা এইসব দৃশ্য দেখে ঘাবড়ে যায় এং এই বাড়িতে নিরাপত্তার অভাব বোধ করে৷ পুলিশ পরিবারের অন্যান্যরা সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় নিয়ে যায়৷ হরিদাস সরকার জানায়, জগন্নাথরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং পরিবারের সবাইকে আগুনে পুড়িয়ে মারারও হুমকি দেয়৷

হরিদাস সরকার কৈলাসহর থানায় জগন্নাথ, বলরাম, বিকাশ, প্রাণকৃষ্ণ সরকারের নামে লিখিত অভিযোগ করার পরও বারো ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি৷ অথচ জগন্নাথরা প্রকাশ্যেই বাজারে ঘুরাফেরা করছে৷ উল্টো হরিদাস সরকারকে মামলা তোলে নেবার হুমকি দিচ্ছে৷ মামলা প্রত্যাহার না করলে হরিদাস সরকারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রকাশ্যেই৷ এতকিছুর পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না৷ হরিদাস সরকার নিরূপায় হয়ে ঘটনার সুষ্ট বিচার চাইছেন এবং অপরাধীদের গ্রেপ্তার চাইছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top