News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে স্বীকৃতি দিয়েছে বিশ্বের বেশির ভাগ দেশ : বিদেশমন্ত্রক
Image

সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে স্বীকৃতি দিয়েছে বিশ্বের বেশির ভাগ দেশ : বিদেশমন্ত্রক

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জী(এনআরসি) যে ভারতের অভ্যন্তরীণ বিষয় তা বিশ্বের সিংহ ভাগ দেশ মেনে নিয়েছে বলে জানাল বিদেশমন্ত্রক।

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ভারত গোটা বিশ্বজুড়ে নিজেদের মিশনের (দূতাবাস) মাধ্যমে বিভিন্ন দেশের কাছে সিএএ এবং এনআরসি সম্পর্কে অবগত করিয়েছে। কয়েকটি দেশ বাদ  দিয়ে বিশ্বের সিংহভাগ দেশই বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দিয়েছে। ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসা উদ্বাস্তুদের নাগরিত্ব দেওয়াই এই আইনের মূল উদ্দেশ্য। কোনও ভারতীয়ের নাগরিকত্ব যে এতে  যাবে না তাও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সিএএ-র সঙ্গে ভারতীয় সংবিধানের যে কোনও সংঘাত নেই তাও স্পষ্ট করে দিয়েছেন রবীশ কুমার।

অসমে চালিয়ে যাওয়া এনআরসি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে দেশের শীর্ষ আদালতের নির্দেশে এবং তত্বাবধানে এনআরসি কার্যকর করা হয়েছে অসমে। ফলে এটি পুরোপুরি ভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলিকেও এই বিষয়ে অবগত করানো হয়েছে।

উল্লেখ করা যেতে পারে সংসদের উভয় কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। এই আইনের বলে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অমুসলমান উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top