নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দিল্লিতে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পেছনে কংগ্রেস ও আম আদমি পার্টির ইন্ধন ছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভরেকর।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ জাভরেকর জানিয়েছেন, দিল্লির মতো শান্ত শহর নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অপপ্রচার চালিয়ে উত্তেজক পরিস্থিতি তৈরি করা হয়। একাধিক সম্পত্তি নষ্ট করা হয়েছে। এর জন্য দায়ী কংগ্রেস এবং আম আদমি পার্টি। জনগণের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। এই দুই দলের জন্যই দিল্লির স্বাভাবিক পরিস্থিতির যে অবনতি হয়েছিল, তা সাফ জানিয়ে দেন তিনি। জাভরেকরে দাবি যে এই দুই দলের নোংরা রাজনীতি মানুষ ধরতে পেরেছে।
দিল্লির সার্বিক উন্নয়নের যে বিজেপি দৃঢ়প্রতিজ্ঞ তা মনে করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন, বিগত সাড়ে চার বছর ধরে ঘুমিয়ে থাকার পর অবশেষে জেগে উঠেছে কেজরিওয়াল সরকার। দিল্লির উন্নতির জন্য দৃঢ়প্রতিজ্ঞ বিজেপি সরকার।



















