News Flash

  • Home
  • Uncategorized
  • ২ জানুয়ারি শুরু ১৫তম আঞ্চলিক সরস মেলা
Image

২ জানুয়ারি শুরু ১৫তম আঞ্চলিক সরস মেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ আগামী ২ জানুয়ারি হাঁপানীয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ ও প্রদর্শনী কেন্দ্রে শুরু হবে বারো দিনব্যাপী ১৫তম আঞ্চলিক সরস মেলা৷ চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত৷ আজ আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আহত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক সন্দীপ এন মাহাত্নে এই সংবাদ জানান৷

২ জানুয়ারি বিকেল ৩টায় গ্রামোন্নয়ন দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের উদ্যোগে আয়োজিত বারো দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ এবারের মেলায় রাজ্যের ২৪০টি স্ব-সহায়ক দল তাদের তৈরী পণ্য সামগ্রী নিয়ে হাজির হবে৷ এছাড়া উত্তরপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও পা’াব থেকে ১৮টি স্ব-সহায়ক গোষ্ঠী তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে মেলায় অংশ নেবে৷ ৩ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত থাকবে আলোচনা সভা৷ এরপর রাত্রি ৮টা পর্যন্ত চলবে সাংস্ক’তিক অনুষ্ঠান৷ এতে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও রাজ্যের ৮টি জেলার স্বনামধন্য শিল্পীগণ অংশগ্রহণ করবেন৷

তাছাড়াও টি এস আরের প্রথম ব্যাটালিয়ানের ব্যাণ্ড, বিগ এফ এম ও রেড এফ এম এর পক্ষ থেকে সাংস্ক’তিক অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ সাংবাদিক সম্মেলনে ডুকলী প’ায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস, অতিরিক্ত জেলাশাসক তপন কুমার দাস, সদর মহকুমা শাসক অসীম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top