News Flash

  • Home
  • Uncategorized
  • দশকের প্রথম দিনে রক্ত ঝরল কাশ্মীরে, শহিদ দুই সেনা জওয়ান
Image

দশকের প্রথম দিনে রক্ত ঝরল কাশ্মীরে, শহিদ দুই সেনা জওয়ান

জম্মু, ১ জানুয়ারি (হি.স.) : বছরের প্রথমদিনে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে জঙ্গি গুলি শহিদ দুই সেনা জওয়ান।

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে বুধবার ভোরে রাজৌরি জেলার পাকিস্তান সীমান্ত লাগোয়া নৌশেরা সেক্টরে খারি থারায়ত জঙ্গলে  গোপন সূত্র থেকে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে  চিরুনি তল্লাশি চালাচ্ছিল সেনাবাহিনীর জওয়ানরা। সামরিক পরিভাষায় এমন ধরণের অভিযানকে কর্ডন এন্ড সার্চ অপারেশন বলা হয়। সেই সময় জঙ্গিদের গুলি শহিদ হন দুই সেনা জওয়ান। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান এখনও চলছে।

উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণের পর মনোজ মুকুন্দ নারাভানে জানিয়েছিলেন যে পাকিস্তান সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতিতে পরিণত করেছে। ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে যাচ্ছে তারা। প্রসঙ্গত বিগত দশদিনে একাধিকবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top