News Flash

  • Home
  • Uncategorized
  • পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে উত্তর কোরিয়া, ফের হুঙ্কার কিম জং উনের
Image

পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে উত্তর কোরিয়া, ফের হুঙ্কার কিম জং উনের

পিয়ং ইয়াং, ১ জানুয়ারি (হি.স.) : পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন কিম, আশা করি সেটা বজায় রেখে চলবেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক সম্পর্কে এই কথা জানানোর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই হুঙ্কার ছুঁড়লেন কিম।

তিনি জানিয়ে দিলেন, আমেরিকা তাদের শত্রুমনোভাবপন্ন নীতি থেকে সরে না এলে পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাবেন তাঁরা। শুধু তাই নয়, আগামীদিনে আরও উন্নত মানের পরমাণু অস্ত্র নিয়ে আসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দু’দেশের বৈঠকের পর উত্তেজনার পারদ কিছুটা নেমেছিল। গোটা বিশ্বকে চমকে দিয়ে কিমের সঙ্গে বৈঠকে বসেছিলেন খোদ ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, কিমের এই হুঁশিয়ারিতে ফের মাথাচাড়া দিতে শুরু করবে সেই উত্তেজনা। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে এই বছর আমেরিকার সঙ্গে কিমের বার তিনেক বৈঠক হয়। তবে উত্তর কোরিয়া অভিযোগ তুলেছে, তারা সহযোগিতার হাত বাড়ালেও ডোনাল্ড ট্রাম্পের দেশ তাতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। এ প্রসঙ্গে কিম বলেন, “আমেরিকা যদি তাঁদের অবস্থান থেকে সরে না আসে তা হলে পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়া হবে।”

আমেরিকাকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, “আলোচনার জন্য সব সময়ই দরজা খোলা।” উত্তর কোরিয়ার উপর থেকে এখনও নিষেধাজ্ঞা তোলেনি আমেরিকা। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে তারা। আর তাতেই বেজায় চটেছেন কিম। এ প্রসঙ্গে কিমের হুঁশিয়ারি, “শুধু আমরাই প্রতিশ্রুতি রক্ষা করে যাব এটা হতে পারে না। আমেরিকা যদি আমাদের উপর ‘দাদাগিরি’ করতে চায় তা বরদাস্ত করা হবে না।” তিনি আরও বলেন, “নিজেদের নিরাপত্তার স্বার্থেই পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাব।” তাঁর এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে আমেরিকাও। মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেন, “আশা করছি হিংসার পথ ছেড়ে শান্তির রাস্তাকেই বেছে নেবেন কিম।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top