News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ’র প্রতিবাদ আন্দোলনে পূর্বোত্তর রেলের ক্ষতি ১০০ কোটি
Image

সিএএ’র প্রতিবাদ আন্দোলনে পূর্বোত্তর রেলের ক্ষতি ১০০ কোটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীন বিভিন্ন অঞ্চলে ৯ ডিসেম্বর থেকে শুরু করে ৩০ ডিসেম্বর পর্যন্ত সিএএর বিরুদ্ধে প্রতিবাদকারীদের তীব্র আন্দোলনের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে৷


এখানে উল্লেখযোগ্য যে, শুধুমাত্র রেলের সম্পত্তি জ্বালানো, ভাঙচুর করার ফলেই যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ক্ষতির সম্মুখীন হয়েছে তা নয়, পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত জোন থেকে অন্যান্য জোনে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেন বাতিলের জন্যও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে৷ রেলওয়ে স্টেশনে অগ্ণি সংযোগ, রেলওয়ে ট্র্যাক, লেভেল ক্রসিং গেট উপরে ফেলা বা ভেঙে ফেলা, যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যান্য বৈদ্যুতিন সামগ্রীতে অগ্ণিসংযোগের ফলে বিস্তর ক্ষতিসাধন হয়েছে৷ কাটিহার, লামডিং, রঙিয়া ডিভিশনে মোট ক্ষতির পরিমাণ অংকের হিসাবে আনুমানিক দশ কোটি টাকা৷


৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর এই সময়কালে যে সমস্ত ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তার মধ্যে যাত্রী টিকিট বিক্রী থেকে সংগৃহীত অর্থের ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০.১৩ কোটি টাকা, মাল পরিবহণের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ৬৩.৪১ কোটি টাকা এবং পার্সেল বুকিং থেকে সংগৃহীত অর্থের ক্ষতির পরিমাণ প্রায় ৫.০৫ কোটি টাকা৷ উক্ত সময়কালে বিভিন্ন ট্রেন বাতিল হওয়ার জন্য আনুমানিক ৩৮.৮৬ লাখ যাত্রী সফর করতে সক্ষম হয়নি৷


তথাপিও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কর্তৃপক্ষ ও কর্মীবৃন্দ পরিস্থিতি উন্নতির সাথে সাথে কিছু কিছু ক্ষতিগ্রস্ত অংশে ম্যানুয়ালি ট্রেন পরিচালনা শুরু করেছে এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশে মেরামতির কার্য এখনও চলছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top