News Flash

  • Home
  • Uncategorized
  • যেখানে সিপিআইএমের অস্তিত্ব নেই সেখানে এসএফআই ভিত মজবুত করেছে : মানিক সরকার
Image

যেখানে সিপিআইএমের অস্তিত্ব নেই সেখানে এসএফআই ভিত মজবুত করেছে : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ ভারতের ছাত্র ফেডারেশনের অর্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে সোমবার সুকান্ত একাডেমিতে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ আলোচনাচক্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ ছাত্র ফেডারেশনের অর্ধশত বর্ষ বা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন৷


তিনি বলেন, এসএফআইয়ের যাত্রা শুরুর দিন থেকে আজ পর্যন্ত প্রায় আড়াইশত নেতা জীবন উৎসর্গ করেছেন৷ তারা অজেয়৷ তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷ মানিকবাবু বলেন, তাদের ত্যাগ ও জীবনদান ছাড়া ভারতের ছাত্র ফেডারেশন এখানে দাঁড়াতে পারতো না৷ সোয়া লক্ষ সদস্য নিয়ে ১৯৭০ সালের ডিসেম্বর মাসে ভারতের ছাত্র ফেডারেশন যাত্রা শুরু করেছিল৷ বর্তমানে সংগঠনের সভ্য সংখ্যা ৪৪ লক্ষ ছাড়িয়ে গেছে৷


তিনি বলেন, বহু ঘাত প্রতিঘাত এবং মতাদর্শের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ও অধিকার আদায়ের লক্ষ্যে বহু আক্রমণ প্রতিহত করে এসএফআই স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের পতাকা তলে সমবেত রয়েছে৷ সংঘবদ্ধ থাকার বিষয়টিকে কোনওভাবেই ছোট করে দেখার কোনও কারণ নেই বলে তিনি উল্লেখ করেন৷ এসএফআই সভ্যদের উষ্ণ অভিনন্দন জানান প্রাক্তন ছাত্রনেতা মানিক সরকার৷
তিনি বলেন, রেলের জন্য এই রাজ্যে এসএফআইয়ের আন্দোলনের বিশেষ ভূমিকা রয়েছে৷

এসএফআইয়ের আন্দোলনের সুফল রাজ্যবাসী ভোগ করছেন বলেও তিনি দাবি করেন৷ মানিকবাবু বলেন, জন্মলগ্ণ থেকেই তৎকালীন শাসক গোষ্ঠী বুঝতে পেরেছিল এসএফআইয়ের মধ্যে লুকায়িত আছে তাদের সর্বনাশের বীজ৷ এবিভিপির প্রসঙ্গ টেনে এনে প্রাক্তন ছাত্র নেতা তথা বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, স্বাধীনতার আগে থেকেই আরএসএস এবং বিশ্বহিন্দু পরিষদ সক্রিয় রয়েছে৷ তাদেরই ছত্রছায়ায় অগ্রসর হয়েছে এবিভিপি৷ যাবতীয় ঘাত প্রতিঘাত প্রতিহত করে এসএফআইকে এগিয়ে যেতে হচ্ছে৷


তিনি বলেন যেসব রাজ্যে সিপিআইএমের অস্তিত্ব নেই সেই সব রাজ্যে এসএফআই সাংগঠনিক ভিত মজবুত করেছে৷ শুধু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা কিংবা কেরালায় নয় গোটা দেশেই এসএফআই ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে৷ বর্তমান ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে মানিক সরকার বলেন, এসএফআইয়ের ইতিহাস সম্পর্কে প্রত্যেকের সম্যক ধারনা লাভ করতে হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top