News Flash

  • Home
  • Uncategorized
  • রাণীরবাজারে প্রচুর গাঁজা সহ ৬ পাচারকারী পুলিশের জালে
Image

রাণীরবাজারে প্রচুর গাঁজা সহ ৬ পাচারকারী পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়কে রাণীরবাজারের কড়ইবন এলাকায় প্রচুর পরিমাণ গাঁজা সহ পুলিশ ছয়জনকে আটক করেছে৷ জানা যায়, এসডিপিও সুমন মজুমদারের নেতৃত্বে রাণীরবাজার থানার পুলিশ এই সফল অভিযান চালায়৷ উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য পাঁচলক্ষাধিক টাকা৷


একটি বুলেরো গাড়ি এবং একটি ওয়াগন আর গাড়ি করে গাঁজাগুলি নিয়ে যাবার চেষ্টা করছিল৷ পুলিশ যে ৬জনকে আটক করেছে তারা হলো, খোয়াইয়ের সুভাষপার্ক এলাকার মণিষ পাল, আগরতলার পূর্ব প্রতাপগড়ের অসিম লোধ৷ লেফুঙ্গার রাধাকৃষ্ণ পাড়ার মনু দেববর্মা, আগরতলা যোগেন্দ্র নগরের সুভম আচার্য, কবিরাজ টিলার প্রসেনজিৎ দেবনাথ এবং বড় কাঁঠালের কিশোর দেববর্মা৷

তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ পুলিশের তৎপরতায় গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে৷ এসডিপিও সুমন মজুমদার জানান, এই চক্রে জড়িত অন্যান্যদের খোঁজে বের করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top