News Flash

  • Home
  • Uncategorized
  • দপ্তরে কর্মসংসৃকতি ফেরাতে অফিস ঘেরাও করবে সরকার : খাদ্যমন্ত্রী
Image

দপ্তরে কর্মসংসৃকতি ফেরাতে অফিস ঘেরাও করবে সরকার : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ সরকারি দপ্তরে কর্ম-সংসৃকতি ফেরাতে সরকারই বিরোধী দলের ভূমিকা নেবে৷ অফিস ঘেরাও থেকে শুরু করে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া, সবই করবে সরকার৷ বর্ষশেষে ত্রিপুরার সরকারি কর্মচারীদের এইভাবেই হুঁশিয়ারি দিয়ে সতর্ক করলেন খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব৷ তাঁর কড়া বার্তা, অফিসে সরকারি কর্মচারীদের গাফিলতি কোনভাবেই বরদাস্ত করা হবে৷ কারণ, উন্নয়ন কাজ ব্যহত হলে তা মেনে নেওয়া যায় না৷


আজ ধলাই জেলায় দূর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতি এবং বিএসি-র উদ্যোগে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব প্রচন্ড বিরক্তি প্রকাশ করেন৷ মূলত, সরকারি অফিসগুলিতে কর্মা-সংসৃকতি লাটে উঠেছে৷ বিষয়টি কোনভাবেই বরদাস্ত করা হবে না, সরকার স্পষ্ট বার্তা দিতে চাইছে বলে মনে হচ্ছে৷ এদিন খাদ্য মন্ত্রী বলেন, সরকারি দপ্তরগুলিতে অনেকেই সময় মতো আসেন না৷ দুপুর ১২টা -১টা নাগাদ অনেকে অফিস যান৷ শুধু তাই নয়, অনেকে একদিন অনুপস্থিত থেকে পরের দিন অফিসে গিয়ে দুই দিনের স্বাক্ষর দিয়ে দেন৷ সাথে তিনি যোগ করেন, সরকারি দপ্তরগুলিতে ক্রমশ ফাইল স্তুপ হচ্ছে৷ কিন্তু, সে-দিকে কারোর কোন নজর নেই৷


তাঁর কথায়, সরকার এবং শীর্ষ আধিকারিকরা বিষয়টির নজরে না রাখলে উন্নয়ন কাজ ব্যহত হবেই৷ সরকারি কর্মীরা সঠিক সময়ে কাজ সমাপ্ত নো করলে ত্রিপুরার উন্নয়নে তার প্রভাব পরবেই৷ তাঁর সাফ কথা, আমরা যদি ওই সমস্ত বিষয় নজরে না রাখি তাহলে সরকারি সুযোগ-সুবিধা জনগনের কাছে পৌছে দেওয়া সম্ভব নয়৷


তাই তিনি হুঁশিয়ারি দেন, সরকারি দপ্তরে কর্ম-সংসৃকতি ফেরাতে সরকারই বিরোধী দলের ভূমিকা নেবে৷ প্রত্যেক অফিস আমরাই ঘেরাও করব৷ শুধু এখানেই থেমে থাকব না, ঘেরাওয়ের পর অফিসে তালাও ঝুলিয়ে দেব, সতর্ক করে দেন খাদ্যমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top