News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে, রীতিমতো দুঃশ্চিন্তায় মধ্যবিত্ত
Image

জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে, রীতিমতো দুঃশ্চিন্তায় মধ্যবিত্ত

নয়াদিল্লি ও কলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স.): মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে আরও দামি হল পেট্রোল-ডিজেল| বিগত কয়েকদিন ধরে লাগাতার বেড়েই চলেছে জ্বালানি তেলের মূল্য। সেই ট্রেন্ড অব্যাহত থাকল মঙ্গলবারও। কমছে না,বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, মঙ্গলবার ০.১৬ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ০.১৬ পয়সা বেড়ে মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৭৭৭.৭০ টাকা এবং ০.১৮ পয়সা বেড়ে ডিজেলের দাম হল ৭০.২০ টাকা|


শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৭৫.০৪ টাকা প্রতি লিটার (০.১৬ পয়সা বৃদ্ধি) এবং ৬৭.৭৮ টাকা প্রতি লিটার (০.১৮ পয়সা বৃদ্ধি)| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৮০.৬৯ (০.১৬ পয়সা বৃদ্ধি) টাকা প্রতি লিটার এবং ৭১.১২ (০.১৯ পয়সা বৃদ্ধি) টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় আবারও মাথায় মধ্যবিত্তের| একইসঙ্গে বাড়ছে মূল্যবৃদ্ধির চিন্তাও।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top