News Flash

  • Home
  • Uncategorized
  • সেনাপ্রধান থেকে অবসর, ১ জানুয়ারি সিডিএস পদের দায়িত্বে বিপিন রাওয়াত
Image

সেনাপ্রধান থেকে অবসর, ১ জানুয়ারি সিডিএস পদের দায়িত্বে বিপিন রাওয়াত

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): অবসরের একদিন আগেই, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) নিযুক্ত করা হয়েছে বিদায়ী সেনাপ্রধান বিপিন রাওয়াতকে| প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে সেনা বিষয়ক দফতরের প্রধান হচ্ছেন বিপিন রাওয়াত| ১ জানুয়ারি, বুধবার ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পদের দায়িত্বভার গ্রহণ করবেন বিপিন রাওয়াত| সরকারের সঙ্গে সেনাবাহিনীর সংযোগ রক্ষাকারী ‘সিঙ্গল পয়েন্ট অ্যাডভাইজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন বিপিন রাওয়াত| সরকারকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত পরামর্শ দেবে চিফ অফ ডিফেন্স স্টাফ|

১৯৯৯-এর কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনার পারদর্শিতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠিত হয়েছিল| সেই কমিটিই প্রথম তিন বাহিনীর উপদেষ্টার এই সুপারিশ করেছিল| চলতি বছর স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম এই পদের ঘোষণা করেছিলেন| অবশেষে নতুন বছরের প্রথম দিনই চিফ অফ ডিফেন্স স্টাফ পদের দায়িত্বভার গ্রহণ করবেন বিপিন রাওয়াত|

৩১ ডিসেম্বর, মঙ্গলবার অবসর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| মঙ্গলবার সকালে সর্বপ্রথম জাতীয় যুদ্ধ মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জানান বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| এরপর সাউথ ব্লকে ফেয়ারওয়েল গার্ড অফ ওনার-এ সম্মানিত করা হয় ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে| বিদায়-বেলায় বিপিন রাওয়াত বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর সমস্ত সৈনিক, ভারতীয় সেনাবাহিনীর পদমর্যাদা ও ফাইলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যে কোনও চ্যালেঞ্জিং পরিস্থিতিতেই যাঁরা অবিচল ছিলেন|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top