News Flash

  • Home
  • Uncategorized
  • সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক রং বিচার করে না রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী
Image

সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক রং বিচার করে না রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ রাজ্য সরকার ইতোমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলে ঘর প্রদানে বিভিন্ন প্যারামিটারের নিরিখে ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং গ্রামাঞ্চলেও একই দিশাতে কাজ চলছে৷২০২০ সালের মধ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকল পরিবারে ঘর পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন৷ এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য কোন রাজনৈতিক রঙ বিচার করছে না রাজ্য সরকার- সকলকে ঘর প্রদান করা হচ্ছে৷ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা কিভাবে রাজ্যের জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় সেই দিশাতেই কাজ করছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত শান্তির বাজার মহকুমায় জোলাইবাড়ির বিভিন্ন অঞ্চল পরিদর্শন শেষে এ কথা বলেছেন৷


সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় শ্রী দেব উল্লেখ করেছেন, দীর্ঘ ২০-২৫ বছর যাবৎ গ্রামাঞ্চলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড থমকে ছিল এবং সাধারণ মানুষ সরকারী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল৷ তবে, নতুন সরকার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে চলেছে এবং রাজ্যজুড়ে চলছে উন্নয়ন কর্মকান্ড৷জোলাইবাড়িতে সফরের সময় মাননীয় মুখ্যমন্ত্রী সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ নারদপাড়া হ্রদে মৎস্য প্রকল্প তৈরির উপর জোর দিয়েছেন৷পঞ্চদশ অর্থ কমিশনে রাজ্য সরকার প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে মৎস প্রকল্পে যাতে রাজ্য মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়৷


নারদপাড়া হ্রদটি মৎস্য প্রকল্পের জন্য সমবায় মাধ্যমে ব্যবহার করা যেতে পারে – এটি কেবল স্থানীয় পরিবারগুলিতে আয় রোজগারই করবে না, পাশাপাশি মাছের উতাদনও বাড়িয়ে তুলবে, শ্রী দেব বলেছেন৷প্রায় দুই বছর আগে রহস্যজনক অবস্থায় সুপ্রিয়া মগের মৃতদেহ পাওয়া গিয়েছিল বাইখোরার একটি হোস্টেল থেকে৷ সুপ্রিয়ার মৃত্যু এখনো রহস্য হয়ে আছে গোটা দক্ষিণ জেলা জুড়ে৷


মুখ্যমন্ত্রী রবিবার স্থানীয় বিধায়ক শঙ্কর রায়কে সাথে নিয়ে বিরমন্তপাড়ায় সুপ্রিয়া মগের পরিবারের সাথে দেখা করেন৷ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তৃতীয় বারের মতো তদন্তের জন্য বলা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷জোলাইবাড়ি সফরকালে, মুখ্যমন্ত্রী জনগণ কর্তৃক উত্থাপিত বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং এগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন৷ গ্রামবাসীরা বিশেষত সার্বজনীন অসুবিধার কথাই তুলে ধরেছেন যেমন রাস্তা-ঘাট নির্মাণ, সংস্কার, পানীয় জলের সুবিধা, বিদ্যুৎ সংযোগ এবং প্রধান মন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদান৷
ঐ অঞ্চলে যাতায়াতের সুবিধার জন্য একটি ব্রিজ নির্মাণ জনগণের দীর্ঘদিনের দাবি৷ এই দাবি পূরণেও আশ্বাস প্রদান করেন তিনি৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় রাস্তা সংস্কার যেন দ্রুত হয় এবিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি৷ রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুবই আনন্দিত হয়েছেন জোলাইবাড়ির জনগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top