News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আগুন, চাঞ্চল্য ৭ লোককল্যাণ মার্গে
Image

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আগুন, চাঞ্চল্য ৭ লোককল্যাণ মার্গে

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে আগুন। সোমবার সন্ধ্যে ৭টা ২৫ মিনিট নাগাদ দিল্লির ৭ লোককল্যাণ মার্গে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। প্রধানমন্ত্রীর বাসভবন থেকেই দিল্লির দমকল দফতরে ফোন করা হয়। তারপরই দমকলের ৯টি ইঞ্জিন দ্রুত ৭ নম্বর লোককল্যাণ মার্গে যায়। পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়। পাঠানো হয় অ্যাম্বুল্যান্সও। বাড়ানো হয় পুলিশকর্মীর সংখ্যা। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে, কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইট করে জানানো হয়, ভয়াবহ নয়, সামান্য আগুন। তা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ভিতরে বা নরেন্দ্র মোদীর অফিসে লাগেনি। লেগেছে লোক কল্যাণ মার্গে এসপিজি আধিকারিকদের ঘরের সামনে। দমকলের কিছুক্ষণের চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।

প্রাথমিকভাবে জানা যায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের জেনারেটার থেকে শর্ট সার্কিটের জন্য আগুন লাগে। কীভাবে আগুন লাগল তা সরকারিভাবে জানানো হয়নি। খোদ প্রধানমন্ত্রীর বাড়ির সামনে আগুন লাগায় দিল্লিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রীতিমতো উদ্বেগে রাজনৈতিক মহল। তবে, এখনও পর্যন্ত যা খবর তাতে আগুন ছড়িয়ে পড়ার আর কোনও সম্ভাবনা নেই। দমকল ও প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থাও করা হয়েছে। তাছাড়া, প্রধানমন্ত্রীর বাড়ির পুরোপুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও সর্বোচ্চ মানের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top