News Flash

  • Home
  • Uncategorized
  • কর্তব্যরত টিএসআর জওয়ানদের উপর হামলা রিয়াং শরণার্থীদের, মামলা
Image

কর্তব্যরত টিএসআর জওয়ানদের উপর হামলা রিয়াং শরণার্থীদের, মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ কর্তব্যরত টিএসআর জওয়ানদের উপর হামলা চালাল কাঞ্চনপুরে আশ্রিত মিজো রিয়াং শরণার্থীরা৷ দুই টিএসআর জওয়ানকে বেধরক মারধর করা হয়েছে৷ এমনকি জওয়ানদের কাছ থেকে সার্ভিস রাইফেল ছিনতাই করারও চেষ্টা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাত নয়টা নাগাদ৷ এই ব্যাপারে আনন্দবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ তবে ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গিয়েছে৷


সংবাদে প্রকাশ, শনিবারও অন্যান্যদিনের মতো আনন্দবাজার থানার অধীন কাশীরামপুরে কর্তব্যরত অবস্থায় ছিলেন কয়েকজন টিএসআর জওয়ান৷ সেখানে মদ্যপ শরণার্থী যুবকদের দ্বারা আক্রান্ত হয়েছেন টিএসআরের ১৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান কালরুং মগ এবং পাইসাং পিয়া ডার্লং৷ এই ঘটনায় রাতেই আনন্দবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে৷ মামলার নম্বর ১৩/১৯৷ মামলা হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৩২, ৩৫৩, ৪২৭ ও ৩৪ ধারায়৷


ঘটনার বিবরণে জানা গিয়েছে, কাশীরামপুরে একটি অটো থামানো অবস্থায় ছিল এবং কয়েকজন যুবক সেখানে উশৃঙ্খলতা করছিল৷ জওয়ানরা সেখানে গেলেই হামলা চালায় উপস্থিত মদ্যপ ব্রু শরণার্থী যুবকরা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top