News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ মানবিক আইন, দাবি ইয়েদুরাপ্পার
Image

সিএএ মানবিক আইন, দাবি ইয়েদুরাপ্পার

বেঙ্গালুরু, ৩০ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনকে মানবিক পদক্ষেপ বলে অভিহিত করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

সোমবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, সিএএ হচ্ছে মানবিক আইন। যে সকল সংখ্যালঘু ধর্মের কারণে বিতাড়িত হয়ে ভারতে এসেছে। তাদের পুনরায় জীবন দান করবে এই আইন। ১৩০ কোটির ভারত থেকে কাউকে বিতাড়িত হতে হবে না। কংগ্রেস এবং বামপন্থীরা অযথা সাধারণ মানুষের মনের মধ্যে ভয় তৈরি করছে। সিএএ নিয়ে সংসদে যখন আলোচনা চলছিল তখন কেউ ভীত হয়নি। এই আইন নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া নয় দেওয়ার জন্য। ইতিমধ্যে ৬০০ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ করা যেতে পারে সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর আইনে পরিণত হয় সংশোধনী নাগরিকত্ব আইন। এরপর থেকে নিন্দায় সরব হয় কংগ্রেস, সমাজবাদী পার্টি মতো দলগুলি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top