News Flash

  • Home
  • Uncategorized
  • নিরপরাধ মানুষ যেন কোনওরকম হিংসার শিকার না হয়, পুলিশ-প্রশাসনের উদ্দেশ্যে নাকভি
Image

নিরপরাধ মানুষ যেন কোনওরকম হিংসার শিকার না হয়, পুলিশ-প্রশাসনের উদ্দেশ্যে নাকভি

Mukhtar Abbas Naqvi

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : সাধারণ নিরপরাধ মানুষ যেন কোনওরকম হিংসার শিকার না হয়, সে-বিষয়ে পুলিশ-প্রশাসনকে  খেয়াল রাখতে হবে। উত্তরপ্রদেশের মেরঠের সিনিয়র পুলিশকর্তার ‘পাকিস্তান চলে যাও’ মন্তব্য প্রসঙ্গে এই মন্তব্য করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি বলেন, ‘এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।  

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সারা দেশ জুড়ে অশান্তির আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও যেখানে, মুসলিমপ্রধান এলাকা লিসারি গেটের বাসিন্দাদের উদ্দেশ্যে এক স্থানীয় পুলিশ সুপার অখিলেশ সিং  ‘পাকিস্তান চলে যাও’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ। তাঁকে ওই ভিডিওয় বলতে শোনা গেছে, ‘কোথায় পালাবি? এই গলি ঠান্ডা করে দেব!’

যদিও মেরঠের এডিজি প্রশান্ত কুমার কিছুটা ওই পুলিশ আধিকারিকের হয়েই সাফাই গেয়ে দাবি করেছেন, ওই অঞ্চলে বিক্ষোভকারীরা পাথর ছুড়ছিল, ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিল। তার ফলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। সেই কারণেই অখিলেশ ওই কথা বলেন, মত প্রশান্তের।

ওই পুলিশ কর্তার মন্তব্য, ‘মেনে নেওয়া যায় না’ বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ।

নকভির মতে, পুলিশ বা জনতা, হিংসা যেই ছড়াক না কেন, তা কখনই গণতান্ত্রিক পরিকাঠামোর অঙ্গ হতে পারে না। সাধারণ নিরপরাধ মানুষ যেন কোনওরকম হিংসার শিকার না হয়, সে-বিষয়ে পুলিশ-প্রশাসনকে  খেয়াল রাখতে হবে।

উল্লেখ্য, এবিষয়ে আগেই সরব হয়েছে কংগ্রেস | ওই পুলিশকর্তাকে সাসপেন্ড নয়, বরখাস্ত করতে হবে, বলেছেন দাবি করেছেন শীর্ষ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top