News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে লাইনচ্যুত মালবাহী ট্রেন
Image

বাংলাদেশে লাইনচ্যুত মালবাহী ট্রেন

ঢাকা, ২৯ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশে লাইনচ্যুত মালবাহী ট্রেন । রবিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এই দুর্ঘটনা ঘটেছে। যার জেরে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হবে গিয়েছে।

রবিবার সাত সকালে বাংলাদেশে লাইনচ্যুত মালবাহী ট্রেন | বরমচাল রেলওয়ে স্টেশন এলাকায় সিলেট-আখাউড়া রেলপথে রবিবার সকাল সাড়ে ১০টার ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে সার নিয়ে একটি ট্রেন উত্তরের দিকে যাওয়ার সময় বরমচাল স্টেশন এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনমাস্টার জাহাঙ্গীর হোসেন ও শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার জামাল উদ্দীন বলেন, সারবোঝাই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটে আটকা পড়েছে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস, কুলাউড়া স্টেশনে আটকা পড়েছে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন। সিলেট থেকে উদ্ধারকারী একটি ট্রেন আসার পর লাইনচ্যুত বগি উদ্ধার করা হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে বগি উদ্ধারে কত সময় লাগতে পারে, সে ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি তাঁরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top