News Flash

  • Home
  • Uncategorized
  • বিক্রির জন্য পাচারকালে কাঞ্চনপুরে ১২টি কুকুর উদ্ধার, গ্রেপ্তার ২ যুবক
Image

বিক্রির জন্য পাচারকালে কাঞ্চনপুরে ১২টি কুকুর উদ্ধার, গ্রেপ্তার ২ যুবক

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৮ ডিসেম্বর৷৷ বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ১২টি কুকুর-সহ দুজনকে আটক করেছে পুলিশ৷ প্রত্যেকটি কুকুর দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রির জন্য স্থির হয়েছিল, পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে ধৃত দুই যুবক৷


উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গভীর রাতে পাচারের সময় কুকুর-সহ দুই যুবক পুলিশের জালে ধরা পড়েছে৷ তিনি জানান, গতকাল গভীর রাতে জয়শ্রী আউটপোস্ট এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল৷ ওই সময় টিআর ০৩ এইচ ০২৯৪ নম্বরের একটি গাড়ি দ্রুতবেগে নাকা পয়েন্ট অতিক্রম করে যেতে চাইছিল৷ তখন গাড়িটি থামিয়ে তল্লাশি করেছি৷ তাতে ১২টি কুকুর উদ্ধার হয়েছে, বলেন তিনি৷ পরিতোষবাবু বলেন, গাড়িতে চালক-সহ আরও এক যুবক ছিল৷ দুজনকেই আটক করা হয়েছে৷ তিনি জানান, গাড়ির চালক বিজয় জমাতিয়া (২৭) এবং অপর যুবকের নাম নেহানজয় রিয়াং বলে পরিচয় পাওয়া গেছে৷


কাঞ্চনপুরের ওসি পরিতোষবাবুর বক্তব্য, জিরানিয়া থেকে কুকুরগুলি দামছড়ায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল৷ তিনি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে প্রত্যেকটি কুকুর দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি স্থির হয়েছিল বলে ধৃতদের কাছ থেকে জানতে পেরেছি৷ কাঞ্চনপুর থানার ওসি-র কথায় কুকুর পাচারের জন্য তাদের জরিমানা করা হতে পারে৷ তবে জরিমানা দিতে না পারলে তাদের আদালতে সোপর্দ করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top