News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ অর্থনীতির বিকাশে মিশ্রচাষে গুরুত্ব মুখ্যমন্ত্রীর
Image

গ্রামীণ অর্থনীতির বিকাশে মিশ্রচাষে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে মিশ্রচাষ পদ্ধতি অনুসরণ করে চাষের উপর গুরুত্ব আরোপ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ সচিবালয়ের ১ নং কনফারেন্স হলে সমবায় দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি নিয়ে পর্যালোচনাসভায় এ-বিষয়ে অধিক গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, কৃষি, মৎস্যচাষ, প্রাণীপালন এবং সমবায় ক্ষেত্রগুলি মানুষকে দ্রুত রোজগারের ব্যবস্থা দিতে পারে ৷ তাই রাজ্য সরকার এই ক্ষেত্রগুলিতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে ৷ যেসব মৎস্যচাষি মাছচাষের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মাছচাষের পাশাপাশি হাঁস, প্রাণী এবং পোল্টি পালনের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এইক্ষেত্রে দফতরের ক্ষেত্র পর্যায়ের আধিকারিকদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি ৷ তিনি বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে সরকারের গৃহীত উন্নয়নমূলক পরিকল্পনার সাথে সমন্বয় রেখে সমবায় সমিতিগুলিকে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে ৷ এইক্ষেত্রে পেশাদারি মনোভাবও রাখতে হবে ৷ তবেই সমবায় সমিতিগুলির সাফল্য আসবে৷


এদিন মুখ্যমন্ত্রী বলেন, সমবায়গুলির রোজগারের পথ সুুনিশ্চিত করতে সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে ৷ রোজগারের সহজতর ক্ষেত্রগুলিকে চিহিণত করে পরিকল্পনা গ্রহণ করতে হবে ৷ প্রয়োজনে সমবায়গুলিকে এক্ষেত্রে বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে ৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার অন্যদেশ থেকে আসা ধূপকাঠির উপর বেশি পরিমাণে অন্তঃশুল্ক চাপিয়ে দেওয়ায় রাজ্যে ধূপকাঠি তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের রোজগারের সুুযোগ সৃষ্টি হয়েছে ৷ এই সুুযোগকে কাজে লাগানোর জন্য সমবায়গুলিকে এগিয়ে আসতে হবে ৷ যেসব জায়গায় বেশি পরিমাণে বাঁশ উৎপন্ন হয় সেখানে বাঁশভিত্তিক শিল্প গড়ে তুলতে সমবায় দফতর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ৷ রাজ্যের ধূপকাঠি এবং কুটির শিল্পীদের তাদের উৎপাদিত সামগ্রীর বাজারজাতকরণের উপরও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন ৷


পর্যালোচনা বৈঠকে রাজ্যের গোমতী মিল্ক প্রডিউসার্স কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডে পেশাদারী বিশেষজ্ঞ নিযুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে গোমতী মিল্ক প্রডিউসার্স কো-অপারেটিভ ইউনিয়নের প্রতিনিধিদের তিনি পরামর্শ দেন ৷ রাজ্যের বাজারের সাথে সামঞ্জস্য রেখে দুধের মূল্য নির্ধারণ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি ৷ সেইসাথে দুধ সংগ্রহের পাশাপাশি দুধের উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের বলেন তিনি৷ দুগ্দজাত দ্রব্যের গুণগতমান যাতে বজায় থাকে সেই বিষয়েও নজর রাখা প্রয়োজন বলে মুখ্যমী অভিমত ব্যক্ত করেন ৷ একই সঙ্গে উৎপাদিত দ্রব্যগুলি সতেজ রাখা এবং আকর্ষণীয় প্যাকেজিং-এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ৷


এদিনের পর্যালোচনা সভায় সমবায় দফতরের নিয়ামক নির্মল অধিকারী দফতরের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন৷ তিনি জানান, সমবায় দফতর রাজ্যের গ্রামীণ এলাকায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কাজ করছে ৷ রাজ্যের ৫৯১টি গ্রামপঞ্চায়েতের মধ্যে ৫৪২টি গ্রামপঞ্চায়েতে একটি করে সমবায় গঠন করা হয়েছে ৷ একই সঙ্গে ৫৮৭টি ভিলেজ কমিটির মধ্যে ৫১০টিতে সমবায় গঠন করা হয়েছে এবং আগামী ২০২০ সালের ৩০ মার্চের মধ্যে সবকটি গ্রামপঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে সমবায় গঠনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷ তিনি জানান, ৫৮টি মৎস্য সমবায় এবং ১৫২টি প্রাণীসম্পদ বিষয়ক সমবায় রয়েছে ৷ একই সঙ্গে ৩টি খাদ্য প্রক্রিয়াকরণ সমবায় সক্রিয় রয়েছে৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যেই প্যাকেজিং শিল্প কারখানা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন ৷ এই ক্ষেত্রেও সমবায়গুলি ভূমিকা নিতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন ৷


সমবায় দফতরের নিয়ামক নির্মল অধিকারী আরও জানান, গোমতী মিল্ক প্রডিউসার্স কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেড রাজ্যে ৩০টি মিল্ক পার্লার খোলার উদ্যোগ নিয়েছে ৷ সমবায় ক্ষেত্রগুলিতে মহিলা স্বশক্তিকরণের জন্য ৪১৭২টি জয়েন্ট লায়েবিলিটি গ্রপ কার্যকর রয়েছে ৷ এছাড়াও নাবার্ড-র মাধ্যমে ’প্যাক্স’ কম্পিউটারাইজেশন স্কিম’ রূপায়ণ করা হবে৷ এর মাধ্যমে রাজ্যের ল্যাম্পস ও প্যাক্সগুলিকে কম্পিউটার প্রযুক্তি প্রদানের সংস্থান রয়েছে ৷ তিনি জানান, রাজ্যে ১৯২টি দুগ্দ সমবায় চালু রয়েছে৷ এই দুগ্দ সমবায়গুলির মাধ্যমে গোমতী ডেয়ারীকে দুধ সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এছাড়াও খোয়াই-র তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর গ্রামকে সমবায় গ্রাম হিসেবে ঘোষণা করার প্রস্তাব করা হয়েছে৷


তিনি আরও জানান, রাজ্যে ১২০টি ল্যাম্পস, প্যাক্স এবং অন্যান্য সমবায় সমিতির মাধ্যমে ২০৮টি রেশনশপ চালানো হচ্ছে৷ গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন ক্ষেত্রে নতুন ৮০৩টি সমবায় গঠন করা হয়েছে৷ নাবার্ডের আর্থিক সাহায্যে দুটি মোবাইল এ টি এম ভ্যানের সূচনা হয়েছে৷ ব্যাঙ্কের ২২টি শাখায় ই-স্ট্যাম্পিং চালু করা হয়েছে বলে সমবায় নিয়ামক জানান ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top