News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রহস্যজনক মৃত্যুর মিছিল, তিনটি মৃতদেহ উদ্ধার
Image

রাজ্যে রহস্যজনক মৃত্যুর মিছিল, তিনটি মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ সাতসকালে বস্তাবন্দি এক কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ওই ঘটনায় মৃত কিশোরের এক বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তাকে জেরা করেই মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷


গত ২১ ডিসেম্বর বন্ধুদের সাথে টাকারজলায় ট্রিং উৎসব দেখতে গিয়েছিল বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনির বাসিন্দা সঞ্জীব দেববর্মার ছেলে অনিকেত দেববর্মা(১৭)৷ আজ দক্ষিণ চড়িলাম রেল ব্রিজের নিচে নালা থেকে তার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, বন্ধুদের সাথে ট্রিং উৎসবে গিয়ে আর বাড়ি ফেরেনি অনিকেত দেববর্মা৷ তার বাবা গত ২৪ ডিসেম্বর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন৷ তদন্তে নেমে এলাকাবাসীর সন্দেহে ভিত্তিতে তার বন্ধু সুমন দেববর্মাকে আটক করা হয়েছিল৷ তাকে জিজ্ঞাসাবাদ করেই মৃতদেহের হদিস মিলেছে, জানিয়েছে পুলিশ৷


এদিকে ধৃত সুমনের বক্তব্য, ২১ ডিসেম্বর টাকারজলায় ট্রিং উৎসব থেকে ফেরার সময় অনিকেতের সুকটিতে একটি মেয়ে উঠেছিল৷ তাকে বিশ্রামগঞ্জ নামিয়ে দেয় অনিকেত৷ তারপর আমরা সবাই মাইল সুতারমুড়া ৫০ পরিবার এলাকায় মেলায় গিয়েছিলাম৷ সেখান ফেরার সময় অনিকেত অসুস্থতা অনুভব করছিল৷ তাই, তাকে বাসতলি জাঙ্গালিয়ায় নিজ বাড়িতে রেখে বেরিয়ে যাই আমরা, দাবি সুমনের৷ তার আরও দাবি, ২২ ডিসেম্বর গভীর রাতে অনিকেতের মৃত্যু হয়৷ তাই ভয়ে তার দেহ বস্তাবন্দি করে নালায় ফেলে দেই আমরা৷


পুলিশ অবশ্য, সুমনের বক্তব্য সম্পূর্ণ সত্য বলে এখনও মেনে নেয় নি৷ পুলিশের দাবি, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার এ-বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ বর্তমানে সুমন থানার লকআপে রয়েছে৷
এদিকে, রাজধানী আগরতলা শহর সংলগ্ণ জয়নগরের দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ণ এলাকার এক বৃদ্ধার জলে ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে৷ শুক্রবার সকালে বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃতার নাম সুনীতি আচার্য৷ বাড়ি থেকে কিছুটা দূরে এই ঘটনা৷ পারিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতোই বৃদ্ধা নাকি ঘরে ঘুমিয়ে ছিলেন৷ সকালে তাদেরই নিকট আত্মীয় ঘরের দরজা খোলা দেখতে পান৷ তাতে সন্দেহ দেখা দেয়৷ ঘরে গিয়ে দেখা যায় বিছানায় লেপ কাঁথা সব পড়ে আছে, কিন্তু ৮০ বছর বয়সী বৃদ্ধা বিছানায় নেই৷ বৃদ্ধার ছেলের শ্বশুর এদিনও প্রতিদিনের মতো ফুল তুলতে গিয়ে বৃদ্ধার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে মেয়েকে জিজ্ঞাসা করতেই খোঁজাখুঁজি শুরু হয় বৃদ্ধার৷ তিনি প্রথম দেখতে পান মৃতদেহটি বাড়ির পাশের জলাশয়ে হুমড়ি খেয়ে পড়ে আছে৷ তখনই তারা প্রতিবেশীদের ডাকাডাকি করে বিষয়টি জানান৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও৷


দমকল বাহিনী সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ তবে, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে৷ কেন না, বৃদ্ধার পক্ষে ওই জলাশয়ে যাওয়া কোনভাবেই সম্ভব নয়৷ ঘটনার সঠিক তদন্ত হলে আসল রহস্য অনায়াসে বেরিয়ে আসবে বলে মনে করছেন অনেকেই৷ এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷


এদিকে, শুক্রবার সকালে কমলাসাগর ফিসারী অফিসে নাইট গার্ডের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিহত ব্যক্তির নাম মন্টু দে৷ বয়স আনুমানিক ৫০৷ জানা গিয়েছে, অন্যান্যদিনের মতো বৃহস্পতিবার তিনি অফিসে গিয়েছিলেন৷ শুক্রবার সকালে অফিসের অন্যান্য কর্মীদের সাথে কথা বলে সে হঠাৎই একটি কক্ষে চলে যায়! দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও তিনি ওই ঘর থেকে বের হয়নি৷ পরে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখা যায় মন্টুর ঝুলন্ত লাশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top