News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রাজনৈতিক হিংসা রোধে ব্যবস্থা নিতে পুলিশ প্রধানকে চিঠি বিরোধী দলনেতার
Image

রাজ্যে রাজনৈতিক হিংসা রোধে ব্যবস্থা নিতে পুলিশ প্রধানকে চিঠি বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ রাজ্যে রাজনৈতিক হিংসা রোধে ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশককে চিঠি দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ পুলিশ প্রধানকে লেখা চিঠিতে মানিক সরকার আরও উল্লেখ করেছেন, রাজ্যের বিভিন্ন স্থানে সিপিএম নেতা কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে৷ সিএএ নিয়ে সিপিএম যেসব আন্দোলন কর্মসূচী নিচ্ছে প্রতিটিতেই বিজেপির ক্যাডাররা হামলা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷


মানিকবাবু পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করার জন্য আর্জি জানিয়েছেন৷ সেই সাথে বিভিন্ন সময়ে যেসব হামলা সিপিএম নেতা কর্মীদের উপর করা হয়েছে, তার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবী জানিয়েছেন মানিক সরকার৷ তিনি আরও অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের কাছ থেকে বৈধ অনুমতি নিয়ে আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হলেও পুলিশের সামনেই বিজেপির দুসৃকতিরা সিপিএম কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে৷

অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন বিরোধী দলনেতা৷তিনি আরও বলেন, রাজ্যে রাজনৈতিক হিংসার কারণে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে৷ তাই গণতন্ত্র পুণরুদ্ধারে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন মানিক সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top