News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের আত্মসমীক্ষার প্রয়োজন, কটাক্ষ মায়াবতীর
Image

কংগ্রেসের আত্মসমীক্ষার প্রয়োজন, কটাক্ষ মায়াবতীর

লখনউ, ২৮ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেস  জনকল্যাণের ক্ষেত্রে অবজ্ঞা না করলে বিএসপি দল গঠনের প্রয়োজন পড়ত না বলে দাবি করেছেন মায়াবতী।

কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেছিলেন, ‘অন্যান্য দলগুলি সরকার থেকে ভয় পাচ্ছে। তাই তারা কিছু বলছে না।’এর জবাব বিএসপি সুপ্রিমো মায়াবতী জানিয়েছেন, কংগ্রেস যদি জনকল্যাণের বিষয়টি পুরোপুরি অবজ্ঞা না করত তবে বিএসপি দল তৈরির প্রয়োজন পড়ত না। দলিত, অনগ্রসর শ্রেণী, মুসলমানেদের সাংবিধানিক অধিকার দেয়নি কংগ্রেস। সেই কারণে বিএসপি তৈরির প্রয়োজন হয়ে পড়েছিল। কংগ্রেসের আত্মসমীক্ষা করাটা একান্ত জরুরি।

শনিবার বিকেলে নিজের ট্যুইটবার্তায় বিএসপি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী লিখেছেন, ক্ষমতায় থাকাকালীন ভারত বাঁচাও, সংবিধান বাঁচাওয়ের প্রয়োজন মনে করেনি কংগ্রেস। সেই সময় জনহিতের বিষয়ে অবহেলা করে গিয়েছে তারা। এর ফলে দলিত, মুসলমান এবং অনগ্রসর শ্রেণীর মানুষেরা তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সেই কারণেই এখন বিজেপি ক্ষমতায় রয়েছে।

উল্লেখ করা যেতে পারে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভারত বাঁচাও, সংবিধান বাঁচাও হিসেবে পালন করে চলেছে কংগ্রেস। এই প্রসঙ্গে মায়াবতী বলেন, অন্যের চিন্তা না করে কংগ্রেসের উচিত আত্মসমীক্ষা করা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top