News Flash

  • Home
  • Uncategorized
  • সতর্কতা উত্তর প্রদেশ প্রশাসনের, ২১টি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা
Image

সতর্কতা উত্তর প্রদেশ প্রশাসনের, ২১টি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

লখনউ, ২৭ ডিসেম্বর (হি.স.): ঠিক এক সপ্তাহ আগেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তর প্রদেশ| বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিল লখনউ, বারাণসী, মেরঠ-সহ উত্তর প্রদেশের বিভিন্ন জেলায়| গত সপ্তাহের হিংসার কথা মাথায় রেখে, শুক্রবার অত্যন্ত সতর্ক রয়েছে উত্তর প্রদেশ প্রশাসন| রাজ্যের ২১টি জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা| স্পর্শকাতর এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে| ড্রোনের সাহায্যেও চলছে নজরদারি|

উত্তর প্রদেশ প্রশাসন সূত্রের, লখনউ, ফিরোজাবাদ, কানপুর, সীতাপুর, মেরঠ, গাজিয়াবাদ, বিজনৌর, মুজফফরনগর, বুলন্দশহর, আগ্রা, আলিগড়-সহ রাজ্যের ২১টি জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা| শুক্রবার উত্তর প্রদেশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) ও পি সিং জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে| রাজ্যের ২১টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে, পরিস্থিতির উন্নতি হলেই ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হয়েছে| ডিজিপি আরও জানিয়েছেন, হিংসায় মদতদাতাদের কোনওভাবেই বরদাস্ত করা হবে না| শুধুমাত্র সেই কারণেই রাজনৈতিক দল-সহ বিভিন্ন সংগঠনের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়েছে|

উত্তর প্রদেশ ছাড়াও গত সপ্তাহে সিএএ-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী দিল্লিও| হিংসার কথা মাথায় রেখে সজাগ রয়েছে দিল্লি প্রশাসনও| দিল্লি পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) এম এস ধান্ধওয়া জানিয়েছেন, ‘যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে দিল্লি পুলিশ| সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু এলাকায় বহু কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে| গুজব যাতে না ছড়িয়ে পড়ে, সে জন্য সোশ্যাল নেটওয়ার্ক সাইটেও নজর রাখা হচ্ছে|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top