News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ ও এনআরসি নিয়ে ফের কেন্দ্র সরকারকে আক্রমণ প্রিয়ঙ্কার
Image

সিএএ ও এনআরসি নিয়ে ফের কেন্দ্র সরকারকে আক্রমণ প্রিয়ঙ্কার

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর  (হি.স.):  সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে ফের কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

শুক্রবার ট্যুইটারে কংগ্রেসের সাধারণ সম্পাদক লিখেছেন, ঘটনাক্রম বুঝে নিন। প্রথমে ওঁরা ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে সরকারে আসবে। ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয়গুলিকে ধ্বংস করবে। তারপর ধ্বংস করবে দেশের সংবিধান। তখন আপনারা প্রতিবাদ করবেন। ওঁরা আপনাদের বোকা বলবে। কিন্তু তরুণ প্রজন্ম তাঁদের লড়াই থেকে একচুলও সরবে না।

সংশোধিত নাগরিকত্ব আইন সংসদে পাশ হওয় ইস্তক দেশজুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন হচ্ছে। এখনও পর্যন্ত বিভিন্ন হিংসায় ২৩ জন মারা গেছেন। কয়েক’শ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। প্রথম থেকেই সিএএ-বিরোধী আন্দোলনে সোচ্চার প্রিয়ঙ্কা। সোমবার, দিল্লির রাজঘাটে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তিনি। মঙ্গলবার, উত্তরপ্রদেশে গুলি চালানোর ঘটনায় মেরঠে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল-প্রিয়ঙ্কা। যদিও, তাঁদের আটকে ফিরিয়ে দেওয়া হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top