News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তে উদ্ধার প্রচুর পরিমাণের আগ্নেয়াস্ত্র ও নগদ লক্ষাধিক টাকা
Image

মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তে উদ্ধার প্রচুর পরিমাণের আগ্নেয়াস্ত্র ও নগদ লক্ষাধিক টাকা

আইজল (মিজোরাম), ২৬ ডিসেম্বর (হি.স.) : মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তবর্তী একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণের আগ্নেয়াস্ত্র-সহ নগদ লক্ষাধিক টাকা উদ্ধার করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার বিএসএফ-র ৬১ ব্যাটেলিয়ন কর্তৃপক্ষ জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার রাতে মিজোরামের ইন্দো-মায়নমার আন্তর্জাতিক সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে প্রচুর পরিমাণের অস্ত্রশস্ত্র উদ্ধার করার পাশাপাশি নগদ ১ লক্ষ ১৯ হাজার ১০০ টাকা উদ্ধার করেন বিএসএফ-এর অভিযানকারীরা। ওই বাড়ি থেকে বিএসএফ ৬-টি এম ১৬ রাইফেল, ৩-টি একে ৪৭ রাইফেল, ১-টি এলআর রাইফেল, ১-টি জি-৩ রাইফেল, ১-টি ৯ এমএম পিস্তল, ২-টি ক্লে মোর মাইনস, সিঙ্গল ব্যারেল গ্রেনেড লঞ্চার, প্রচুর সংখ্যার সক্রিয় গুলি, সেনা ও অন্য অসামরিক পোশাক-সহ কিছু আপত্তিজনক নথিপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছেন তাঁরা।

বিএসএফ-র উচ্চ আধিকারিকটি জানিয়েছেন, উদ্ধারকৃত প্রচুর পরিমাণের অস্ত্রশস্ত্র-সহ গোলাবারুদ ও নগদ টাকা মায়নামার সরকারের সঙ্গে সংঘর্ষ বিরতিতে অবস্থানরত আরাকান লিবারেশন আর্মির হতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা। গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র-সহ নগদ টাকা উদ্ধার করলেও এর সঙ্গে কাউকে আটক করা যায়নি বলে আধিকারিকটি জানান।

উল্লেখ্য মিজোরামের ৭২২ কিলোমিটার এলাকা পড়েছে মায়ানমার ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top