News Flash

  • Home
  • Uncategorized
  • ঠান্ডায় জবুথবু উত্তর-ভারত, রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ হরিয়ানা সরকারের
Image

ঠান্ডায় জবুথবু উত্তর-ভারত, রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ হরিয়ানা সরকারের

হরিয়ানা, ২৬ ডিসেম্বর (হি. স.) :  প্রবল ঠান্ডায় জবুথবু উত্তর-ভারত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল হরিয়ানা সরকার। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকায় রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল এদিন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
উত্তর-ভারতে বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গত কয়েকদিনের প্রবল ঠাণ্ডায় নাজেহাল দিল্লি।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিগত ২২ বছরে দিল্লিতে এই প্রথম ডিসেম্বর মাসে এমন শৈত্য প্রবাহ চলছে। হরিয়ানা, দিল্লির পাশাপাশি একই অবস্থা চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থানেও। আগামী পাঁচদিন এই পরিস্থিতি চলবে বলে আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top