News Flash

  • Home
  • Uncategorized
  • বিগত পাঁচ বছরে ধরনা দেওয়া ছাড়া কিছুই করেননি কেজরিওয়াল : অমিত শাহ
Image

বিগত পাঁচ বছরে ধরনা দেওয়া ছাড়া কিছুই করেননি কেজরিওয়াল : অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): কথা দিয়েও কথা রাখেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| দিল্লির জনগণকে তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে একটিও পূরণ করেননি| বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| কেজরিওয়ালকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই অন্যের উন্নয়নমূলক কাজে নিজের নাম চাপিয়ে দিয়েছেন কেজরিওয়াল, ধরনা-প্রদর্শন ছাড়া কিছুই করেননি তিনি| শুধুমাত্র আম আদমি পার্টি (আপ) নয়, এদিন কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেছেন অমিত শাহ|

বৃহস্পতিবার পূর্ব দিল্লি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| এদিনের অনুষ্ঠানে কংগ্রেস ও আপ সরকারকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ‘আগে কংগ্রেস সরকার পাঁচ বছর ধরে অনেক প্রকল্প তৈরি করত, এ জন্যই তাঁরা বিখ্যাত ছিল| পরবর্তী পাঁচ বছরে ওই সমস্ত প্রকল্পের জন্য বাজেট মঞ্জুর করত, তারপরের পাঁচ বছরে ভূমি পুজো করত, এরপরের পাঁচ বছরে সেই সমস্ত প্রকল্পকে ভুলে যেত| কোনও কাজই হত না|’ অমিত শাহ আরও বলেছেন, ‘দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও নতুন-নতুন কাজ করে চলেছেন, যেমন পরিকল্পনা করা, বাজেট বরাদ্দ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা| অন্যের কাজে নিজের নাম চাপিয়ে দেওয়া|’

অমিত শাহ এদিন আরও বলেছেন, ‘কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পর ৬০ মাস হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি তিনি| প্রতিশ্রুতি তো পূরণ করছেন না, শুধুমাত্র বিজ্ঞাপন দিয়ে জনগণসক বিভ্রান্ত করছেন| উনি শুধুমাত্র প্রতিবাদ এবং ধরনা প্রদর্শনের কাজ করেছেন|’ কংগ্রেসকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ‘শিখ দাঙ্গার পর এত বছর পর্যন্ত কংগ্রেস সরকারের আমলে ন্যায়বিচার পাননি ক্ষতিগ্রস্তরা| মোদী সরকার ক্ষমতায় আসার পরই, তত্ক্ষণাত্ এসআইটি তৈরি করেছে, যারা দাঙ্গা করেছিল তারা এখন জেলে রয়েছে| নির্মম হত্যাকাণ্ডকে কখনই ভুলতে পারবে না দেশবাসী, অসংখ্য শিখ ভাইদের হত্যা করা হয়েছিল|’ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএঅ)-এর বিরোধিতায় বিক্ষুব্ধ প্রদর্শনের প্রেক্ষিতে কংগ্রেসকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ‘কংগ্রেসের নেতৃত্বে টুকরো-টুকরো গ্যাং হিংসা ছড়িয়েছে, এবার সময় এসেছে তাঁদের শাস্তি দেওয়ার|’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কংগ্রেসের জরাজীর্ণ স্টাইল গুজরাট থেকে বদলে দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| দেশের জনগণের সামনে নতুন সংস্কৃতিতে উন্নয়নের কাজ করার দৃষ্টান্ত রেখেছেন প্রধানমন্ত্রীই| দেশের সামনে কর্মসংস্কৃতির নজিরবিহীন দৃষ্টান্ত রেখেছেন, অর্থাত যে সরকার কোনও কাজের জন্য ভূমি পুজো করবে, সেই সরকারই উদ্বোধন করবে এবং পাঁচ বছরের মধ্যেই জনগণ ওই কাজের বাস্তব চিত্র দেখতে পারবেন| অমিত শাহ এদিন আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির উন্নয়নের যে নকশা এঁকেছেন, সময়ের মধ্যে তা সম্পন্ন করার জন্য পরিকল্পনাও করা হয়েছে| দেশের প্রতিটি ঘরে নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার কাজ বিজেপি সরকার করতে চলেছে, কেজরিওয়াল বিজ্ঞাপন দিয়ে এই প্রকল্পের সুনাম অর্জনের চেষ্টা করছেন| প্রধানমন্ত্রী যখন বলেছেন দেশের প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে, দিল্লিও তো তার মধ্যেই আসে| অমিত শাহের কথায়, দিল্লির ১৭৩১ অনধিকৃত কলোনি এবং সেই সমস্ত কলোনির অভ্যন্তরে বসবাসকারী ৪০ লক্ষ মানুষ, যাঁদের তিন-চার প্রজন্মের প্রতি কোনও সরকারেরই চিন্তা ছিল না, মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেককে মালিকানা দেওয়ার|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top