News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস কোনও কথাই শোনেনি, নতুন দল গঠন করতে চলেছেন সাবিত্রী ফুলে
Image

কংগ্রেস কোনও কথাই শোনেনি, নতুন দল গঠন করতে চলেছেন সাবিত্রী ফুলে

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস তাঁর কোনও কথাই শোনেনি| তাই এবার নিজস্ব দল গঠন করতে চলেছেন প্রাক্তন বিজেপি সাংসদ সাবিত্রী বাই ফুলে| কংগ্রেস নেতৃত্বের প্রতি তিনি এতটাই ক্ষুব্ধ যে, কংগ্রেস থেকেও ইস্তফা দিয়েছেন সাবিত্রী বাই ফুলে| চলতি বছরেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সাবিত্রী বাই ফুলে| কংগ্রেসের বিরুদ্ধে প্রাক্তন বিজেপি সাংসদের অভিযোগ, ‘কংগ্রেসে আমার কথাকে গুরুত্ব দেওয়া হয়নি| শোনা হয়নি আমার কোনও কথা| তাই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছি|’ অন্য কোনও রাজনৈতিক দলে আর যোগ দেবেন না, সেটাও জানিয়ে দিয়েছেন সাবিত্রী বাই ফুলে| সাবিত্রী বাই ফুলে জানিয়েছেন, ‘আমি নিজস্ব দল গঠন করব|’

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সাবিত্রী বাই ফুলে| গত বছর বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকীর দিন বিজেপির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন সাবিত্রী| এবার সাবিত্রীর অভিযোগ, ‘কংগ্রেসে আমার কথা শোনা হচ্ছে না|’ ২০০০ সালে বিজেপিতে যোগ দেওয়ার প্রাক্কালে বহুজন সমাজ পার্টির সঙ্গে যুক্ত ছিলেন সাবিত্রী| ২০০২, ২০০৭ এবং ২০১২ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি| ২০১২ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি| এরপর ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও জয়ী হয়েছিলেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top