News Flash

  • Home
  • Uncategorized
  • অর্ধ কোটি টাকার ইয়াবাসহ ধর্মনগর রেল স্টেশনে গ্রেপ্তার চন্দ্রপুরের যুবক
Image

অর্ধ কোটি টাকার ইয়াবাসহ ধর্মনগর রেল স্টেশনে গ্রেপ্তার চন্দ্রপুরের যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ ইয়াবা পাচারের সময় আগরতলায় চন্দ্রপুর নিবাসী এক যুবক ধর্মনগর রেল স্টেশনে পুলিশের জালে ধরা পড়েছে৷ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ টিঙ্কু মজুমদারকে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আটক করেছেন৷ তবে, ইয়াবা ট্যাবলেট সম্পর্কে ওই যুবক কিছু জানেননা বলে পুলিশের কাছে দাবি করেছেন৷ তাকে শিলচরে এক ব্যক্তি প্যাকেটগুলো আগরতলায় পৌঁছে দিতে বলেছিলেন৷ তাতে ইয়াবা ট্যাবলেট রয়েছে তা তিনি জানেন না৷ অবশ্য, তার বক্তব্য পুলিশ বিশ্বাস করতে চাইছে না৷ তবে, তদন্তক্রমে সমস্ত কিছু স্পষ্ট হওয়ার পরই ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বহুপদ চক্রবর্তী৷


ধৃত টিঙ্কু মজুমদার পেশায় গাড়ি চালক৷ তাকে ইয়াবা ট্যাবলেট সহ পুলিশ গ্রেপ্তার করেছে৷ এ-বিষয়ে উত্তর ত্রিপুরা পুলিশ সুপার বলেন, গোয়েন্দাদের কাছে আগেই খবর এসেছিল ধর্মনগর স্টেশনে ইয়াবা পাচার হবে৷ সে মোতাবেক আজ স্টেশনে তল্লাশি চালিয়ে টিঙ্কু মজুমদারকে ইয়াবা ট্যাবলেট সমেত আটক করা হয়েছে৷ তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ৫০ লক্ষ টাকা, জানান ভানুপদ চক্রবর্তী৷


তিনি আরো জানান, প্রাথমিক জেরায় ওই যুবক দাবি করেছে শিলচরে এক ব্যক্তি তাকে ওই ট্যাবলেটগুলো দিয়েছিলেন৷ ওই যুবকের কথায়, শিলচরে চিকিৎসার জন্য গিয়েছিলাম৷ আগরতলায় ফেরার সময় শিলচর স্টেশনে এক ব্যক্তি ওই প্যাকেটগুলো দিয়ে আগরতলায় পৌছে দেওয়ার অনুরোধ করেছিলেন৷ উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ওই যুবকের কথায় অসংলগ্ণতা রয়েছে৷ কারণ, না জেনে কেন ওই ট্যাবলেটগুলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছ থেকে নিলেন তিনি, সেই প্রশ্ণের এখন সঠিক উত্তর পাওয়া যায় নি৷ তিনি জানান, ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top