News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মদিনে রাজ্যেও শ্রদ্ধায় স্মরণ অটলবিহারীকে
Image

জন্মদিনে রাজ্যেও শ্রদ্ধায় স্মরণ অটলবিহারীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে৷ আজ তাঁর ৯৫-তম জন্মজয়ন্তী সারা দেশের সাথে ত্রিপুরাতেও শ্রদ্ধার সাথে পালিত হয়েছে৷ এই উপলক্ষ্যে আজ বিজেপি প্রদেশ সদর কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল৷ বিজেপি কর্মীরা ওই রক্তদান শিবিরে অংশ নিয়েছেন৷ এছাড়াও ত্রিপুরার বিভিন্ন প্রান্তে অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি কর্মীরা৷


এদিন, বিজেপির সমস্ত মণ্ডলে দলীয় পতাকা উত্তোলন করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় কর্মী সমর্থকরা৷ বিজেপি প্রদেশ মুখ্য কার্যালয়ে রক্তদান শিবিরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দাস প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিচারণ করেন৷ তিনি বলেন, দেশের উন্নয়নে সড়ক যোগাযোগের গুরুত্ব অপরিসীম৷ অটলজি আমাদের সেই দিশা দেখিয়েছিলেন৷ তাঁর জমানায় প্রধানমন্ত্রী সড়ক যোজনা সমগ্র দেশকে এক সুতায় বেঁধেছিল৷ তিনি বলেন, অটলজির দূরদর্শিতায় প্রমাণ করেছে সড়ক যোগাযোগ দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷


বিপ্লব দেবের কথায়, ভারতে অটলবিহারী বাজপেয়ীর মতো নেতা দ্বিতীয় কেউ হতে পারেননি৷ ব্যক্তি হিসেবে এবং নেতৃত্ব দিতে গিয়ে অটলজি প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের নজির স্থাপন করেছেন৷ তিনি জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে পেরেছেন৷ তাই, আজও তাঁকে সমগ্র দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকেন৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, অটলজির অভাব কেউই পূরণ করতে পারবেন না৷ তবে, তাঁর দেখানো পথে এগিয়ে চলে ভারতকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যেতে বিজেপি কর্মীরা বদ্ধপরিকর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top