News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে গাছ পাচার হাতেনাতে ধরলেন মুখ্যমন্ত্রী
Image

গভীর রাতে গাছ পাচার হাতেনাতে ধরলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ পাচারের লক্ষ্যে বড়মুড়া পাহাড়ে রাস্তার ধারে দামি সেগুন গাছ কাটার সময় তিন যুবককে হাতেনাতে ধরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা৷


সংবাদে প্রকাশ, তিনি এদিন কাঞ্চনপুর এর বিভিন্ন এলাকা পরিদর্শন করে সন্ধ্যায় আগরতলার উদ্দেশ্যে যাত্রা করেন৷ সঙ্গে ছিলেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ ফেরার পথে বড়মুড়া এলাকা অতিক্রম করার সময় মুখ্যমন্ত্রী দেখতে পান তিনজন ব্যক্তি একটি গাছ কাঁটছেন৷ তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন কনভয় থামানোর জন্য৷ দ্রুতগতিতে থাকার কারণে তাঁর কনভয় একটু দূরে গিয়ে থামে, কিন্তু তাতে মুখ্যমন্ত্রী থামেননি৷ তিনি পায়ে হেঁটে চলে যান যেখানে গাছ কাটা হচ্ছিল সেখানে৷


মুখ্যমন্ত্রী অবৈধভাবে গাছ কাটার সঙ্গে যুক্ত ৩ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে এই গাছ অনুমতি নিয়ে কাটা হচ্ছে কিনা৷ তখন ঐ তিনজন ইতস্তত হয়ে উত্তর দিলেন যে গাছটি নাকি দুদিন ধরে এখানে পরে রয়েছিল৷ কিন্তু গাছের শেখর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গাছটি অল্প কিছু সময় আগে কাটা হয়েছিল আর তারা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা৷ তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন পুলিশ এবং বন দপ্তরের যারাই এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে৷ পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী এবং বনমন্ত্রী মিলে এই তিনজনকে পুলিশের হাতে তুলে দেন৷


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ব্যাপারে বিস্তারিত তদন্ত করা প্রয়োজন৷ যারাই এই গাঁছ কাটার জন্য পাঠিয়েছে তাদের চিহ্ণিত করতে হবে৷ সরকারী কোন কর্মী জড়িত থাকলে তাদের সবাইকে ধরা হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে৷ তিনি আরও বলেন, একদিকে বনায়ন নিয়ে রাজ্য সরকার জোর দিয়েছে, অন্যদিকে এইভাবে রাতের আধারে দামি গাছ কেটে নেওয়া কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷


অন্যদিকে, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রীর সাথে থাকা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, তিনি খোঁজ নিয়ে দেখবেন ডিএফও’র তরফ থেকে কোন্য অনুমতি রয়েছে কিনা গাছ কাটার৷ যদি কোথাও কোনও অনিয়ম পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top