News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী যা বলেন, তাই করে দেখান, দাবি রাজনাথের
Image

প্রধানমন্ত্রী যা বলেন, তাই করে দেখান, দাবি রাজনাথের

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী যা বলেন, তা করে দেখান। বুধবার অটল ভূজল প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার উপলক্ষ্যে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

এদিন প্রধানমন্ত্রীর প্রশংসা করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সব থেকে বড় গুণ হচ্ছে যে তিনি যা বলেন, তা করে দেখান। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যতজন মন্ত্রী রয়েছেন, তাদের সকলের থেকে বেশি সময় ধরে তিনি প্রধানমন্ত্রী চেনেন বলে দাবি করেন রাজনাথ। যে সকল ক্ষেত্রে ভারত পিছিয়ে ছিল, সে সকল ক্ষেত্রগুলিতে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। 

রোহটাং ট্যানেলের সম্পর্কে বলতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, রোহটাং ট্যানেল প্রায় তৈরি হয়ে গিয়েছে। এটি তৈরি করেছে বিআরও। প্রধানমন্ত্রীর তত্ববধানে ট্যানেল তৈরির কাজ চলছে। ৪০০০ কোটির বেশি অর্থ এতে খরচ হবে। জাতীয় নিরাপত্তায় ট্যানেলটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লেহ থেকে মানালী মধ্যে তৈরি হওয়া এই ট্যানেলটি তৈরি হওয়ার ফলে ৪৬ কিলোমিটার দূরত্ব কমে যাবে। এটি যে অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য জানানো তাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top