News Flash

  • Home
  • Uncategorized
  • ইউবিআই ব্যাঙ্কের তুঘলকি ফরমানে নাজেহাল দরিদ্র কৃষক
Image

ইউবিআই ব্যাঙ্কের তুঘলকি ফরমানে নাজেহাল দরিদ্র কৃষক

নিজস্ব প্রতিনিধি, আগরতল, ২৪ ডিসেম্বর ৷৷ কৈলাসহরের ইউবিআই ব্যাঙ্কের গৌরনগর শাখার এক তুঘলকি কাণ্ড প্রকাশ্যে এল৷ কৃষককে কৃষি ঋণ না দিয়ে কৃষকের বাড়িতে বারবার নোটিশ পাঠিয়ে কৃষককে হয়রানি করছে৷ এমনই গুরুতর অভিযোগ আনেন কৃষক মানিক দেবনাথ৷


কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে কাউলীকুড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মানিক দেবনাথ, পেশায় উনি কৃষক৷ গত একমাস যাবৎ কৈলাসহরের ইউবিআই ব্যাঙ্কের গৌরনগর শাখা থেকে মানিক দেবনাথের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে ব্যাঙ্কের কৃষি ঋণ পরিশোধ করার জন্য৷ নোটিশে লিখা রয়েছে মানিক দেবনাথ ২০১২ সালে ইউবিআই গৌরনগর ব্রাঞ্চ থেকে আঠারো হাজার টাকা কৃষি ঋণ টাকা সুদসমেত আঠাশ হাজার টাকা হয়েছে৷ খুব শীঘ্রই ব্যাঙ্কে আঠাশ হাজার টাকা জমা দেবার নির্দেশ দেয়৷ তা নাহলে ব্যাঙ্ক তাঁর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে৷ এরকম নোটিশ মানিক দেবনাথ গত একমাসে দু’বার পেয়েছেন৷ব্যাঙ্কের এই নোটিশ পেয়ে মানিক দেবনাথ হতভম্ব হয়ে পড়েন৷ অসহায় মানিক দেবনাথ প্রতিদিন ব্যাঙ্কে এসে ব্যাঙ্ক ম্যানেজার এবং ব্যাঙ্কের কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও মানিক দেবনাথের সঙ্গে কেউ কথা বলছে না৷


উল্টো মানিক দেবনাথের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে বলে মানিক দেবনাথ দাবি করছেন৷ মানিকবাবু একপ্রকার নিরূপায় হয়ে কৃষি ঋণের যাবতীয় তথ্য জানার জন্য আরটিআই প্রদান করলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ আজ অবধি আরটিআই-এর উত্তর দেয়নি৷ উল্টো আরটিআই প্রদান করায় ব্যাঙ্ক ম্যানেজার ক্ষিপ্ত হয়ে উঠে মানিকবাবুর উপর৷ মানিক দেবনাথ এই ঘটনায় এবার সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে উনি বলেন, ইউবিআই গৌরনগর শাখা থেকে উনি কোনদিনই কোনো ধরনের ঋণ নেননি৷ এমনকি উনার এই ব্যাঙ্কে অ্যাকাউন্টও নেই৷ অথচ ব্যাঙ্ক কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে ভুল বলছে ২০১২ সালে কৃষি ঋণের কথা৷


মানিক দেবনাথ এও জানানযে, ২০১২ সালে উনি এই কৃষি ঋণ পাবার জন্য আবেদন করেছিলেন কিন্তু সেই সময় ব্যাঙ্ক কর্তৃপক্ষ মানিক দেবনাথকে কৃষি ঋণ দেয়নি৷ অথচ আজ ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলছে কৃষি ঋণ মানিক দেবনাথ ২০১২ সালে নিয়েছেন৷ অসহায় হতাশাগ্রস্ত মানিক দেবনাথ এও জানান যে, এই সপ্তাহের মধ্যে যদি ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাকে কোন ধরনের সদুত্তর না দেয় তাহলে আগামী সপ্তাহে মানিকবাবু ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় মামলা করবেন৷

এ ব্যাপারে ব্যাঙ্ক ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলে ব্যাঙ্ক ম্যানেজার কিছুই বলতে চাননি৷ তবে, ব্যাঙ্ক ম্যানেজার এটুকু বলেছেন যে, আরটিআই-এর উত্তর ব্যাঙ্কের ব্রাঞ্চ দিতে পারে না৷ তাছাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলে যেকোন ঋণ বা লোন নেওয়া যায় না৷ তবে মানিক দেবনাথ কিভাবে লোন পেলেন—এই প্রশ্ণ সঠিক কোনো সদুত্তর ব্যাঙ্ক ম্যানেজার দিতে পারেনি৷ ইউবিআই ব্যাঙ্কের গৌরনগর শাখায় এমন তুঘলকি কাণ্ডে অসহায় হতাশাগ্রস্ত কৃষক মানিক দেবনাথ সহ উনার পরিবারে কোনো অঘটন ঘটলে ব্যাঙ্ক কর্তৃপক্ষই দায়ী থাকবেন বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top