News Flash

  • Home
  • Uncategorized
  • ফের হন্ডুরাসের কারাগারে কয়েদিদের সংঘর্ষ, নিহত ১৮
Image

ফের হন্ডুরাসের কারাগারে কয়েদিদের সংঘর্ষ, নিহত ১৮

তেগুসিগালপা, ২৩ ডিসেম্বর (হি.স.) : হন্ডুরাসে কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষ লেগেই চলেছে | গত শুক্রবারের পর রবিবার ফের সংঘর্ষে উত্তপ্ত হল মধ্য আমেরিকার হন্ডুরাসে এক কারাগার | এই সংঘর্ষে অন্তত ১৮ জন বন্দি নিহত হয়েছেন।

রাজধানী টেগুসিগ্যালপা থেকে ৭০ কিলোমিটার পূর্বে এল পরভেনির কারাগারে কয়েদিদের দুই সশস্ত্র দলের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে । নিরাপত্তা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট অ্যান্টোনিও কোয়েলো জানান, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহতরা প্রাণ হারিয়েছেন।

এর আগে শুক্রবার দেশটির উত্তরের বন্দরনগরী তেলায় কারাগারে বন্দিদিদের মধ্যে সংঘর্ষে ১৮ জন নিহত হয়।এর আগে শুক্রবারের ঘটনার পর হন্ডুরাস সরকার দেশটির কারাগারগুলোতে জরুরি অবস্থা জারি করে এবং কারা কর্তৃপক্ষের হাত থেকে পুলিশ ও সেনাবাহিনীর কাছে কারাগারের নিয়ন্ত্রণ হস্তান্তর করে।

দেশটির শীর্ষস্থানীয় এক সামরিক কর্মকর্তা জেনারেল টিটো লিভিও মোরনো জানান, ঝুঁকিপূর্ণ ১৮ কারাগারে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

মধ্য আমেরিকার এ দেশটিতে বন্দিদের সংঘর্ষ সাধারণ ঘটনা। ধারণক্ষমতার বেশি বন্দিরাখা হয় এক একটি কারাগারে | সেই সঙ্গে তাদের নিয়ন্ত্রণ করার জন্য কারাগারের ভেতরের বিভিন্ন দলের ভূমিকাও থাকে | যা মাঝে মাঝে সংঘর্ষের রূপ নেয় ।

হন্ডুরাসের মোট ২৭টি কারাগারে বর্তমানে প্রায় ২২ হাজার বন্দি আছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top