News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রু ও এয়ারক্রাফ্ট-র অভাবে গো-এয়ারের ১৮টি উড়ান বাতিল
Image

ক্রু ও এয়ারক্রাফ্ট-র অভাবে গো-এয়ারের ১৮টি উড়ান বাতিল

মুম্বই, ২৩ ডিসেম্বর (হি.স.) : পর্যাপ্ত ককপিট ক্রু ও এয়ারক্রাফ্ট-র অভাবে গো-এয়ার ১৮টি উড়ান বাতিল করল৷ এরফলে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা, পাটনা সহ বিভিন্ন শহর থেকে উড়ান বাতিল হয়েছে৷ এই বাজেট উড়ান সংস্থাটির ইঞ্জিন গ্লিচ-র অভাবের চালানোর মতো উড়ানের অভাব রয়েছে বলে সূত্রের খবর৷

সোমবার এরই জেরে গো-ওয়ার ১৮টি উড়ান বাতিল করেছে – মুম্বই, গোয়া, বেঙ্গালুরু, দিল্লি, শ্রীনগর , জম্মু, পাটনা, ইন্দোর এবং কলকাতা৷ এই বাতিলের কারণ হল হল এয়ারক্রাফ্ট এবং ক্রু-এর অভাব৷ গো-এয়ার যদিও বিবৃতিতে জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের পাশাপাশি কাজের ডিউটি নিয়ে ক্রু-দের প্রতিবাদের জেরে পরিষেবা ব্যহত হয়েছে৷ তবে সোমবার কত উড়ান বাতিল হয়েছে তা নিদিষ্ট ভাবে জানায়নি৷ এভাবে উড়ান বাতিলের জেরে যাত্রীরা অসুবিধায় পড়েছেন৷ এদিকে এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রীদের অসুবিধা দূর করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ বিকল্প উড়ানের ব্যবস্থা করা হচ্ছে যাতে হয়রানি সবচেয়ে কম হয়৷ অসুবিধায় পড়া যাত্রীদের জন্য বিনামূল্য টিকিট বাতিল এবং রি-বুকিং করা যাবে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top